• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ২ মাসে সর্বনিম্ন দৈনিক আক্রান্ত, কমল মৃত্যুও, নিম্নমুখী গ্রাফ / India sees lowest daily Covid-19 cases in two months; 1.14 lakh cases, 2677 deaths in 24 hours

২ মাসে সর্বনিম্ন দৈনিক আক্রান্ত, কমল মৃত্যুও, নিম্নমুখী গ্রাফ / India sees lowest daily Covid-19 cases in two months; 1.14 lakh cases, 2677 deaths in 24 hours

June 6, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Corona Update: ২ মাসে সর্বনিম্ন দৈনিক আক্রান্ত, কমল মৃত্যুও, নিম্নমুখী গ্রাফ

নিজস্ব প্রতিবেদন: খানিকটা স্বস্তি দিয়েই রবিবার ২ মাসে সবচেয়ে কম দৈনিক করোনা আক্রান্তের (Daily Corona Cases) সংখ্যা। গত ২৪ ঘণ্টায় (Corona Update) মারণ ভাইরাসের কবলে পড়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৪৬০ জন। একইসঙ্গে কমেছে দৈনিক মৃত্যুর (Daily Death Toll) সংখ্যাও। ৩ হাজারের গন্ডির নীচে অনেকটাই নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ২ হাজার ৬৭৭ জন। আর এর ফলে আগের ট্রেন্ড বজায় রেখেই ক্রমশ কমছে দেশে সক্রিয় রোগীর সংখ্যাও (Active Cases)।

দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১৪ লক্ষ ৭৭ হাজার ৭৯৯ জন। করোনার দ্বিতীয় ওয়েভে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৮ লক্ষ ৯ হাজার ৩৩৯ জন। যদিও এর মধ্যে সুস্থই হয়ে গিয়েছেন ২ কোটি ৬৯ লক্ষ ৮৪ হাজার ৭৮১ জন। মারা গিয়েছেন মোট ৩ লক্ষ ৪৬ হাজার ৭৫৯ জন। 

আরও পড়ুন: বাংলায় টানা কমছে Covid আক্রান্তের সংখ্যা, মৃত্যু এখনও শতাধিক

বিশিষ্ট চিকিৎসক সুমন পোদ্দারের মতে, ‘এই পরিসংখ্যান প্রত্যাশিতই ছিল। এরকম চলতে থাকলে খুব শীঘ্রই ১ লক্ষের নীচে নামবে দৈনিক সংক্রমণ।’ একইসঙ্গে তিনি বলেন,’পরিসংখ্যান দেখে যদি আগের মতো সবকিছু খুলে দেওয়া হয় তবেই বিপদ। তৃতীয় ওয়েভ যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তাঁর জন্য আগাম সতর্কতা নিতে হবে। অবিলম্বে টিকাকরণে জোর দেওয়া উচিত।’ প্রসঙ্গত, দেশে মোট টিকা নিয়েছেন ২৩ কোটি ১৩ লক্ষ ২২ হাজার ৪১৭ জন।

আরও পড়ুন: Covid-19 Vaccination এবার বয়সভিত্তিক; কার কত শতাংশ জানাল কেন্দ্র



Zee24Ghanta: Health News
2021-06-06 10:43:47
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Weight Loss: ঘরে বসে ওজন বাড়ছে? গমের পরিবর্তে ওটসের আটা দিয়ে তৈরি রুটি খান, ফল পাবেন!Weight Loss: ঘরে বসে ওজন বাড়ছে? গমের পরিবর্তে ওটসের আটা দিয়ে তৈরি রুটি খান, ফল পাবেন!
Next Post:ঘুমানোর আগে যা খাবেন নাঘুমানোর আগে যা খাবেন না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top