• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ঘুমানোর আগে যা খাবেন না

ঘুমানোর আগে যা খাবেন না

June 6, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ঘুমানোর আগে যা খাবেন না

রাতের খাবার খাওয়ার সাথে সাথেই ঘুমাতে যান অনেকে। তবে ঘুমানোর আগে খাওয়ার ব্যাপারে সাবধান হওয়া উচিত। কারণ ঘুমানোর আগে কোনো কোনো খাবার ডেকে আনতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। জেনে নিন ঘুমানোর আগে যা খাবেন না।

চকলেট

ঘুমানোর আগে চকলেট খাওয়া উচিত নয়। চকলেটে থাকা উচ্চমাত্রার ক্যাফেইনের কারণে নিরচ্ছিন্ন ঘুম হয় না। ফলে ঘুম থেকে উঠার পর আপনি অবসাদে ভুগতে পারেন।

আইসক্রিম

আইসক্রিমে আছে প্রচুর চিনি। আর অতিরিক্ত চিনি আমাদের শরীরের জন্য ক্ষতিকর তা তো সবারই জানা। তবে চিনি আমাদের ঘুমের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলে। রাতে ঘুমানোর আগে আইসক্রিম খেলে কর্টিসল লেভেল বেড়ে স্ট্রেস হরমোন তৈরি হয়, যা ঘুমের বারোটা বাজানোর জন্য যথেষ্ট।

চিপস

রাতে ঘুমানোর আগে খিদে পেলে অনেকেই ঝটপট এক প্যাকেট চিপস শেষ করে ফেলেন। তবে নিরবিচ্ছন্ন ঘুম চাইলে ভুলেও চিপস খাবেন না। কারণ চিপস সহজে হজম হয় না। আর চিপসের মতো প্রক্রিয়াজাত খাবারে থাকে গ্লুটামেট যা ঘুমে বিঘ্ন ঘটায়।

চা

সাধারণত চা পানের সামগ্রিকভাবে খারাপ প্রভাব নেই। চা স্ট্রেস কমিয়ে ভালো ঘুম আনতে সহায়ক ভূমিকা পালন করে। তবে আপনি কোন ধরনের চা পান করছেন এবং কতটুকু পরিমাণে পান করছেন তার উপর ভালো ঘুমের বিষয়টি নির্ভর করে। তাই ঘুমানোর আগে চা পানের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত।

মিষ্টি

ঘুমানোর আগে মিষ্টি একদম খাবেন না। মিষ্টি জাতীয় খাবারে থাকে প্রচুর ক্যালোরি যা আপনাকে মুটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একই সঙ্গে মিষ্টি জাতীয় খাবার নিরবিচ্ছিন্ন ঘুমেও বাধা দেয়।

জাঙ্ক ফুড

পিৎজা, বার্গারের মতো জাঙ্ক ফুড আপনার ঘুমের দফরফা করে দিতে পারে। ঘুমানোর আগে চর্বিযুক্ত এসব খাবার খেলে ওজন তো বাড়বেই, সাথে বুক জ্বালা করা, অ্যাসিডিটির মতো সমস্যা ঘুমের মধ্যেও আপনাকে অস্বস্তিতে ফেলে দিতে পারে।এমনকি পরের দিন সকালেও আপনাকে এই সমস্যার জের টানতে হতে পারে।

এস সি

 



স্বাস্থ্য | DesheBideshe
2021-06-06 11:16:28
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Corona Update: ২ মাসে সর্বনিম্ন দৈনিক আক্রান্ত, কমল মৃত্যুও, নিম্নমুখী গ্রাফ২ মাসে সর্বনিম্ন দৈনিক আক্রান্ত, কমল মৃত্যুও, নিম্নমুখী গ্রাফ / India sees lowest daily Covid-19 cases in two months; 1.14 lakh cases, 2677 deaths in 24 hours
Next Post:দেশ-বিদেশের হেঁশেলে তাঁর রান্নার স্বাদ, ৮২ বছর বয়সে ইউটিউব স্টার পুষ্পরানি!দেশ-বিদেশের হেঁশেলে তাঁর রান্নার স্বাদ, ৮২ বছর বয়সে ইউটিউব স্টার পুষ্পরানি!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top