• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / ত্রিপুরা পুলিশে একাধিক পদে কর্মী নিয়োগ, আজই করুন আবেদন

ত্রিপুরা পুলিশে একাধিক পদে কর্মী নিয়োগ, আজই করুন আবেদন

May 21, 2021 Category: লাইফস্টাইল
ত্রিপুরা পুলিশে একাধিক পদে কর্মী নিয়োগ, আজই করুন আবেদন

হাইলাইটস

  • কোনও একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনের স্নাতক হতে হবে প্রার্থীকে।
  • বেতন মিলবে প্রচুর
  • সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে করা হবে এই নিয়োগ।

আপনি কি পুলিশে চাকরি করতে ইচ্ছুক? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। চলতি করোনা অতিমারীর মধ্যেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ত্রিপুরা পুলিশ। ত্রিপুরা পুলিশে জেলা আইনি উপদেষ্টা বা District Legal Advisor পদে নিয়োগ করা হবে। মোট 10টি শূন্য পদে নিয়োগ করবে ত্রিপুরা পুলিশ। এছাড়াও অতিরিক্ত আইনি উপদেষ্টা বা Additional Legal Advisor পদের জন্যও করা হবে নিয়োগ। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই পদের জন্য আজই আবেদন করুন। গত 12 মে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে ত্রিপুরা পুলিশ। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে করা হবে এই নিয়োগ। চুক্তির মেয়াদ থাকবে এক বছর।

আসুন এবার দেখে নেওয়া যাক এই পদের জন্য আবেদনকারী ব্যক্তির কী কী শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা প্রয়োজন।

পদের নাম ও শূন্য পদের সংখ্যা

District Legal Advisor:- মোট শূন্য পদের সংখ্যা 9। সারা রাজ্যের আটটি জেলায় ও ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চে District Legal Advisor নিয়োগ করা হবে।

Additional Legal Advisor: – শূন্য পদের সংখ্যা 1। পুলিশের সদর দপ্তরে এই পদে নিয়োগ করা হবে।

Air India-তে কর্মী নিয়োগ, জেনে নিন কীভাবে করবেন আবেদন
শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা

1. কোনও একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনের স্নাতক হতে হবে প্রার্থীকে।

2. জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত ও সেসন্স আদালতে অন্তত ৫ বছর ক্রিমিনাল কেস লড়ার অভিজ্ঞতা থাকতে হবে।

3. কেন্দ্র অথবা রাজ্য সরকারের কোন দপ্তরের অবসরপ্রাপ্ত ‘ল’ অফিসার কিংবা অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসার।

4. অভিজ্ঞতার প্রমাণ স্বরূপ 10টি রেকর্ডেড জাজমেন্টের কপি জমা করতে হবে যেখানে প্রার্থী প্রধান আইনজীবী হিসেবে ভূমিকা পালন করেছেন।

NTPC-তে নিয়োগ, বেতন প্রায় 1.5 লাখ! জানুন আবেদন পদ্ধতি
বেতন

District Legal Advisor:- প্রতি মাসে 1,00,000/- টাকা

Additional Legal Advisor:- প্রতি মাসে 1,50,000/- টাকা

বেতন ছাড়া প্রার্থী আর কোন অ্যালাওয়েন্স পাবেন না। সরকারি ছুটি ছাড়া সবেতন আরও 15 দিনের ছুটি পাবেন আইনজীবীরা।

যেহেতু পূর্ণ সময়ের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে, তাই চুক্তির সময়কালে কোন রকমের প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না আইনজীবীরা। এছাড়াও, চুক্তিবদ্ধ থাকাকালীন কাজ করেছেন এমন কোন মামলা চুক্তি শেষ হয়ে যাওয়ার পর লড়বেন না এই মর্মে শপথগ্রহণ করতে হবে আইনজীবীদের।

কীভাবে করবেন আবেদন?

বিজ্ঞপ্তিতে বলে দেওয়া পদ্ধতি অনুসরণ করে আবেদনপত্র জমা করতে হবে প্রার্থীদের। আবেদনপত্রের সঙ্গে ঠিকানার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, বার কাউন্সিলের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ও স্ট্যাম্প সাইজের রঙিন ছবি পাঠাতে হবে প্রার্থীকে।

শর্টলিস্ট করা প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউর মাধ্যমে চূড়ান্ত প্রার্থীদের বেছে নেওয়া হবে।

ত্রিপুরা পুলিশের সরকারি ওয়েবসাইট www.tripurapolice.gov.in থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। আবেদন পাঠানোর শেষ তারিখ 15 জুন 2021।

এই ঠিকানায় পাঠান আপনার আবেদনপত্র

Office of the Assistant Inspector General of Police (Crime)

Police HQ, Tripura, Agartala. Pin:- 799001

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-21 20:39:53
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:অক্সিজেনের ঘাটতি পূরণ করতে আজ থেকেই শুরু করুন এই কাজগুলো!অক্সিজেনের ঘাটতি পূরণ করতে আজ থেকেই শুরু করুন এই কাজগুলো!
Next Post:প্রতিদিন শরীরচর্চা দূরে রাখবে কোভিডের রিস্ক!প্রতিদিন শরীরচর্চা দূরে রাখবে কোভিডের রিস্ক!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top