• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / প্রতিদিন শরীরচর্চা দূরে রাখবে কোভিডের রিস্ক!

প্রতিদিন শরীরচর্চা দূরে রাখবে কোভিডের রিস্ক!

May 21, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
প্রতিদিন শরীরচর্চা দূরে রাখবে কোভিডের রিস্ক!

এই মুহূর্তে আমরা সকলেই আমাদের শরীর ও স্বাস্থ্য নিয়ে চিন্তিত। মহামারীর প্রকোপে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা।

তবে এর থেকে মুক্তি পেতে রয়েছে একটি উপায়। তা হলো সুস্থভাবে জীবনযাপন (lifestyle) করা।

এর মধ্যে সঠিক খাবার খাওয়ার পাশাপাশি শরীরকে সক্রিয় (exercise) রাখাটা জরুরি। নিয়ম করে কিছুটা সময় নিজের জন্য বের করতে বলছেন।

সেই সময়টা শরীরচর্চা করতে হবে। কারণ প্রমাণিত হয়েছে যে নিয়মিত শরীরচর্চা (exercise) করলে টাইপ টু ডায়াবেটিস, রক্তচাপের মতো বিভিন্ন সমস্যা এবং মারণ ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যেতে পারে।

একটি নতুন গবেষণা করা হয়েছে এই বিষয়ের উপরে।

গবেষণার দ্বারা জানা গেছে যে যেসব আক্রান্ত রোগীরা প্রতিদিন নিয়ম করে শরীর চর্চা (exercise) করেছেন তাদের ক্ষেত্রে হসপিটালে ভর্তি হবার সম্ভাবনা এবং মৃত্যুর সম্ভাবনা অনেকাংশে কমে গেছে।

এই পরীক্ষা করার জন্য ক্যালিফোর্নিয়ায় মহামারীতে আক্রান্ত ৫০০০০ প্রাপ্ত বয়স্কদের (adult) তথ্য সংগ্রহ করা হয়।

এরা সকলেই জানুয়ারি ২০২০ থেকে অক্টোবরের শেষ অবধি সময়সীমার মধ্যে মহামারীতে আক্রান্ত হয়েছিলেন।

তাদের শরীরচর্চার মাপকাঠি সম্পর্কে বোঝার জন্য গবেষকরা প্রতিটি রোগীকে নিজেদের তথ্য পর্যালোচনা করতে বলেছিলেন।

সেখানে দেখা হয়েছিল কত মিনিট তারা প্রতি সপ্তাহে শারীরিক পরিশ্রম বা শরীরচর্চা (exercise) করেছেন।

এরপর তাদের সপ্তাহিক রিপোর্ট সংগ্রহ করার পরে বিশেষজ্ঞরা দেখেছেন যে প্রতি সপ্তাহে ১০মিনিট মত সময় যারা শরীরচর্চা (exercise) করেছেন তাদের ক্ষেত্রে হসপিটালে ভর্তি হওয়া, আইসিইউতে ভর্তি হওয়ার অথবা মৃত্যুর সম্ভাবনা অনেকাংশে বেশি ছিল।

অন্যদিকে এক সপ্তাহে ১৫০ মিনিট পর্যন্ত শরীর চর্চা করেছেন তাদের ক্ষেত্রে এই প্রতিটি সম্ভাবনাই অনেক অংশে কম ছিল।

বিশেষজ্ঞরা বলছেন যে প্রাপ্তবয়স্কদের (adult) অন্তত ১৫০ মিনিট থেকে সপ্তাহে ৩০০ মিনিট পর্যন্ত শারীরিক পরিশ্রম বা শরীরচর্চা (exercise) করা উচিত।

তবে তাদের ক্ষেত্রে সাত দিনের মধ্যে অন্তত ৫ দিন ৩০ মিনিট করে হাঁটলেও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা শক্তিশালী থাকবে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-21 20:50:33
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ত্রিপুরা পুলিশে একাধিক পদে কর্মী নিয়োগ, আজই করুন আবেদনত্রিপুরা পুলিশে একাধিক পদে কর্মী নিয়োগ, আজই করুন আবেদন
Next Post:SBI Recruitment: প্রকাশিত অ্যাডমিট কার্ড, ফার্মাসিস্ট পদের পরীক্ষা ২৩ মেSBI Recruitment: প্রকাশিত অ্যাডমিট কার্ড, ফার্মাসিস্ট পদের পরীক্ষা ২৩ মে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top