• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / কোন সময়ে শরীরচর্চা করেন আপনি…সঠিক সময়টা জেনে নিন –

কোন সময়ে শরীরচর্চা করেন আপনি…সঠিক সময়টা জেনে নিন –

May 18, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
কোন সময়ে শরীরচর্চা করেন আপনি...সঠিক সময়টা জেনে নিন -

শরীরচর্চা করতে ভালোবাসেন? ভালো কথা কিন্তু কোন সময় শরীর চর্চা করেন আপনি?

এই উত্তর লুকিয়ে আছে আপনার সুস্থ থাকার রহস্য। কারণ আপনি না জানলেও আসলে বিশেষজ্ঞরা বলছেন যে শরীরচর্চা করার জন্যে একটি সঠিক সময় রয়েছে।

সেই সময় তা করতে পারলে সবথেকে কার্যকরী ফলটা আপনি পেতে পারেন। কারণ সেই সময়টায় নাকি সবথেকে বেশি ক্যালোরি ক্ষয় হয়।

এই নিয়ে একটি বিশেষ গবেষণা সামনে এসেছে যেখানে বিশেষজ্ঞরা সঠিকভাবে শরীরচর্চা (workout) করার সঠিক সময় এর উল্লেখ করেছেন।

আপনি কোন সময়ে খাবেন এবং কোন সময় শরীরচর্চা (workout) করলে তার জন্যে সঠিক ফল পাবেন এই দুটোর সময় নিয়ে ব্যবধান লক্ষ্য করেই এ গবেষণাটি তৈরি করা হয়েছে।

আরো পোস্ট- শরীরচর্চাই নেশা…হতে পারে খাবারে অনিয়ম

এর মাধ্যমে আপনি আপনার রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে পারেন, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে পারেন এবং শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন।

দেখা গেছে যে পুরুষরা ব্রেকফাস্ট করার আগে শরীর চর্চা করেন তাদের ক্যালরি বেশি পরিমাণে পোড়ে যারা ব্রেকফাস্ট করার পরে শরীর চর্চা (workout) করেন তাদের তুলনায়।

৬ সপ্তাহের জন্যে এই পরীক্ষা করা হয়েছিল। এই বিশেষ পরীক্ষায় ৩০ জন পুরুষকে নেওয়া হয়েছিল পরীক্ষাটি করার জন্য।

এদের মধ্যে একদল ছিলেন অতিরিক্ত ওজনের যাদেরকে ওবেসিটির (obesity) শিকার বলে ধরা হয় এবং এরাই মূলত ব্রেকফাস্ট (breakfast) এর পরে শরীর চর্চা (workout) করতেন।

দেখা গেছে যে যারা সারারাত না খেয়ে রয়েছেন এবং তার পরে শরীর চর্চা (workout) করেছেন তাদের মধ্যে ক্যালরি বেশি পরিমাণে ক্ষয় হয়েছে।

তবে এটির ফলে তাদের ওজনে কোন তারতম্য ঘটেনি।

৬ সপ্তাহের ওই পরীক্ষায় দেখা গেছে যে একদল ব্যক্তি যারা ব্রেকফাস্ট (breakfast)  করার আগে শরীর চর্চা করেন তাদের মধ্যে ইনসুলিন এর প্রভাব এবং যারা ব্রেকফাস্ট (breakfast)  এর পরে শরীর চর্চা করেন তাদের মধ্যে ইনসুলিন এর প্রভাবে বিপুল তারতম্য ঘটে যায়।

প্রথম দলের ব্যক্তিদের মাংসপেশিগুলো যথেষ্ট সক্রিয় রয়েছে ইনসুলিন (insulin) এর প্রভাবে। সুতরাং এবার ঘুম থেকে উঠেই লেগে পড়ুন শরীরচর্চায় (workout)।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-18 22:21:22
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:শরীরচর্চাই নেশা...হতে পারে খাবারে অনিয়মশরীরচর্চাই নেশা…হতে পারে খাবারে অনিয়ম
Next Post:মেশিনেই কাটা হচ্ছে ডাব, কল খুললেই হাজির ডাবের জল! দেখুন ভাইরাল ভিডিয়োমেশিনেই কাটা হচ্ছে ডাব, কল খুললেই হাজির ডাবের জল! দেখুন ভাইরাল ভিডিয়ো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top