• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / নিরাপদ মাতৃত্ব প্রত্যেক মায়ের অধিকার, মা ও নবজাতকদের সংক্রমণ থেকে দূরে রাখুন!

নিরাপদ মাতৃত্ব প্রত্যেক মায়ের অধিকার, মা ও নবজাতকদের সংক্রমণ থেকে দূরে রাখুন!

April 16, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

হাইলাইটস

  • আমরা জানি, এ দেশের অনেক মা অপুষ্টি ও রক্তশূন্যতায় ভোগেন, যা মাতৃমৃত্যুর অন্যতম প্রধান কারণ।
  • এর পেছনে রয়েছে প্রচলিত কিছু সামাজিক কুসংস্কার।
  • এখনও আমাদের দেশে গর্ভকালীন সময় মায়েদের শারীরিক ও মানসিক পরিচর্যার ক্ষেত্রেও অবহেলা করা হয়।

এই সময় ডিজিটাল ডেস্ক: আমরা জানি, এ দেশের অনেক মা অপুষ্টি ও রক্তশূন্যতায় ভোগেন, যা মাতৃমৃত্যুর অন্যতম প্রধান কারণ। এর পেছনে রয়েছে প্রচলিত কিছু সামাজিক কুসংস্কার। এখনও আমাদের দেশে গর্ভকালীন সময় মায়েদের শারীরিক ও মানসিক পরিচর্যার ক্ষেত্রেও অবহেলা করা হয়। পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পান না।

বিশেষজ্ঞদের মতে, প্রজনন স্বাস্থ্য সম্পর্কে অসচেতনতা, গর্ভকালীন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পাওয়া ও অদক্ষ দাইয়ের হাতে সন্তান প্রসব করানোর ফলে মাতৃমৃত্যু ঘটে। ভারত সরকার ১১ এপ্রিল, কস্তুরবা গান্ধীর জন্মবার্ষিকীটিকে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস হিসাবে ঘোষণা করে। ২০০৩ সাল থেকে এই দিনটি পালন করা হচ্ছে।

এখন প্রশ্ন হল, সন্তান হিসেবে আমরা মায়ের প্রতি দায়িত্ব কতটুকু পালন করেছি? মায়ের প্রতি ভালোবাসা, মমতা ও দায়িত্বশীলতা প্রদর্শন দিনবিশেষের জন্য নয়, বরং প্রতিদিনের। আমাদের কোনো আচরণে মা যেন কষ্ট না পান, দুঃখ না পান, সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। এখন সেই মায়েরাই যদি পৃথিবীতে মানবধারার গতি রক্ষা করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তাহলে এর অবহেলার দায় কিন্তু আমাদের ওপর অবশ্যই বর্তাবে। সুতরাং আমাদের অত্যন্ত হিসাব করে পথ চলতে হবে।

এই বছরের নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপনের থিম হ’ল ‘করোনাভাইরাস চলাকালীন বাড়িতে থাকুন, মা এবং নবজাতকে করোন ভাইরাস থেকে নিরাপদ রাখুন’। নিরাপদ মাতৃত্ব মানে হ’ল সমস্ত মহিলারা গর্ভাবস্থা এবং প্রসবকালীন সময়ে নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশ যাতে পান। ভারতে মাতৃমৃত্যুর হার ১৫%। প্রতি বছর গর্ভাবস্থায় যত্নের ত্রূটির কারণে ভারতে ৪৪,০০০ মহিলা মারা যান।

ভারতে করোনাকালে চারটি প্রসবপূর্ব চেক আপ পাচ্ছেন মহিলারা। যা ৫১ শতাংশ কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবং প্রাতিষ্ঠানিক প্রসবের সংখ্যা শতাংশ কমেছে ৭৯ শতাংশ। ভারতের পপুলেশন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জানিয়েছেন, আমরা কোভিড-১৯ মহামারীর সময় মাতৃমৃত্যুর হার ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এই সঙ্কট আমাদের দেখিয়েছে যে, প্রয়োজনীয় পরিষেবা জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও শক্তিশালী করতে হবে।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-04-11 13:55:02
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:দাঁতের যত্নে যে মিথগুলি শোনা যায় বাস্তবে তা কতটা সত্যি? জানুন বিশেষজ্ঞের পরামর্শ…
Next Post:মাঝরাতে খিদে পেলে স্ন্যাক্স খান? খারাপ পারফরম্যান্স কিন্তু হতে পারে অফিসে!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top