• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / আদার ঔষধি গুণ

আদার ঔষধি গুণ

July 27, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

মসলা থেকে শুরু করে ঔষধি উপাদান হিসেবে আদার ব্যবহার হচ্ছে দীর্ঘদিন ধরে। যারা গলার চর্চা করেন তারা অনেকেই গলা পরিষ্কার রাখার জন্য আদা আর লবণকে পছন্দ করে থাকেন। আসলে মসলা ছাড়াও আদার রয়েছে বিভিন্ন গুণ। ইউনিভার্সিটি অব নিয়ামি মেডিক্যাল স্কুলের বিজ্ঞানীদের মতে, খাদ্যের সঙ্গে নিয়মিত আদা খেলে গিঁটে ব্যথা সারে অনেকখানি। শীতে কাঁপুনি ধরে যাচ্ছে? এককাপ আদার চা খেয়ে নিন। বেশ আরাম বোধ করবেন। আদা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে উত্তেজিত করে রক্ত পরিসঞ্চালন বৃদ্ধি করে, সেই সঙ্গে রক্তনালী প্রসারিত করে। ফলে শরীর গরম থাকে দীর্ঘক্ষণ। এ ছাড়া যাদের মোশন সিকনেস আছে তারা সব সময় আদার সাহায্য নিতে এ সমস্যা হতে মুক্তি পেতে পারেন।

০ ডা. কাজী মাহবুবা আক্তার
বারডেম হাসপাতাল
সূত্র: দৈনিক ইত্তেফাক, জুলাই ২৫, ২০০৯

Tag: আর্থ্রাইটিস, ক্যালসিয়াম, ভিটামিন, শর্করা

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ঠোঁটে ক্ষত
Next Post:কাঁকরলে আছে প্রচুর খাদ্য শক্তি

Reader Interactions

Comments

  1. Akib

    December 18, 2011 at 5:54 pm

    আদা কি কাচা খা্ওয়া যাবে?

    Reply
    • Bangla Health

      December 22, 2011 at 5:11 am

      অবশ্যই যাবে। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, খাওয়ার পরে বুক জ্বালা করে, তারা যদি খাওয়ার পরে একটু আদা খান তাহলে ভালো ফল পাবেন।

      Reply
  2. শাহিন

    July 11, 2012 at 8:30 am

    কণ্ঠশিল্পীদের জন্য আদা ও লবণ খাওয়ার নিয়ম কি ?

    Reply
    • Bangla Health

      August 1, 2012 at 9:30 am

      একটু আদা কেটে হালকা লবনে মিশিয়ে যে কোন সময় খাওয়া যেতে পারে। খাওয়ার পরে খেলে বুক পরিস্কার হয়ে যাবে।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top