• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ঠোঁটে ক্ষত

ঠোঁটে ক্ষত

July 27, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

প্রশ্ন : আমার ঠোঁটে প্রায় ৬ মাস ধরে একটি ক্ষতের সৃষ্টি হয়েছে অনেক চিকিৎসা করেও ভাল হচ্ছে না। কেউ কেউ বলছে যে এটা নাকি ত্বকের ক্যান্সার হতে পারে। আমার বর্তমান বয়স ২৬। এই বয়সে কি ক্যান্সার হতে পারে। হয়ে থাকলে ভয়ের ব্যাপার কতখানি এবং মুহূর্তে আমার কি করণীয়?

মোঃ ফারুক হোসেন
গ্রাম- দুর্গাপুর, পোঃ- দেওলিয়া
থানা- কোতয়ালী, যশোর

উত্তর : ত্বকের ক্যান্সার যে কোন বয়সেই হতে পারে। তবে বয়স বৃদ্ধির সাথে সাথে এর প্রবণতা বৃদ্ধি পেতে থাকে। শরীরের যে সকল অংশ সূর্যের রশ্মি বেশি পরিমাণে পড়ে যেমন (মুখ হাত) ইত্যাদি স্থানে ক্যান্সার বেশি পরিমাণে হয়ে থাকে। এর মূল কারণই হচ্ছে সূর্যের অতি বেগুনী রশ্মি। আপনি প্রশ্ন করেছেন ভয়ের কারণ কতখানি। সব ক্যান্সার নিয়েই মানুষের মনে ভয় থাকে। তবে ত্বকের ক্যান্সার যথা সময়ে সনাক্ত হলে এবং অপারেশন করালে মোটেই ভয়ের কারণ নেই। আপনার করণীয় জানতে চেয়েছেন। প্রথমে একজন ত্বক বিশেষজ্ঞকে দেখিয়ে নিশ্চিত হতে হবে এটা ক্যান্সার না অন্যকিছু তার পরেই আপনার নিশ্চিত করবেন যে আপনার এখন করণীয় কি।

পরামর্শ দিয়েছেন-
ডা. দিদারুল আহসান
চর্ম ও একান্ত গোপন রোগ বিশেষজ্ঞ
আলরাজী হাসপাতাল, ১২, ফার্মগেট, ঢাকা, মোবাইল : ০১৮১৯২১৮৩৭৮
সূত্র: দৈনিক ইত্তেফাক, জুলাই ২৫, ২০০৯

Tag: ক্যান্সার, ত্বক, দিদারুল আহসান

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:মুখে তিল
Next Post:আদার ঔষধি গুণ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top