• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / ওজন ঝরাতে যেভাবে খাবেন ব্রাউন রাইস! দেখে নিন দারুণ ৪টি রেসিপি

ওজন ঝরাতে যেভাবে খাবেন ব্রাউন রাইস! দেখে নিন দারুণ ৪টি রেসিপি

September 3, 2021 Category: লাইফস্টাইল
ব্রাউন রাইস ও ভেজিটেবল

হাইলাইটস

  • ব্রাউন রাইসের মধ্যে থাকে ফাইবার, প্রোটিন, ম্যাগনেশিয়াম।
  • যা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি রক্ত শর্করাও নিয়ন্ত্রণে রাখে।
  • কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড সবই থাকবে নিয়ন্ত্রণে যদি ব্রাউন রাইস খাওয়া অভ্যাস করতে পারেন

এই সময় জীবনযাপন ডেস্ক: আজকাল বেশিরভাগ মানুষই স্বাস্থ্য সচেতন। নিয়মিত শরীরচর্চা, ডায়েটের মধ্যে থাকতেই তাঁরা অভ্যস্ত। দীর্ঘ লকডাউন এবং ওয়ার্ক ফ্রম হোমে মানুষের জীবনযাত্রায় অনেক রকম পরিবর্তন এসেছে। বাড়িতে থাকতে থাকতে সকলেই প্রায় রান্না-বান্নায় পারদর্শী হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়া ফুলে ফেঁপে উঠেছে খাবারের ছবিতে। তবে খাবারের সঙ্গে সঙ্গে শরীর আমন্ত্রণ জানিয়েছেন বিশেষ কিছু রোগ অসুখকে। আর তাই এখন নিজেকে সুস্থ রাখতেই সবাই ঝুঁকেছেন এই স্বাস্থ্যকর খাওয়া-দাওয়ার দিকে। আর তাই অনেক পরিবারেই এখন ভাতের থালায় জায়গা করে নিয়েছে ব্রাউন রাইস। ব্রাউন রাইস ওজন কমাতে সাহায্য করে, সেই সঙ্গে স্টার্চ একেবারেই থাকে না। এর ফলে ডায়াবেটিস থাকে নিয়ন্ত্রণে। এছাড়াও ব্রাউন রাইসের মধ্যে থাকে ফাইবার, প্রোটিন, ম্যাগনেশিয়াম। যা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি রক্ত শর্করাও নিয়ন্ত্রণে রাখে। কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড সবই থাকবে নিয়ন্ত্রণে যদি ব্রাউন রাইস খাওয়া অভ্যাস করতে পারেন।

সুস্থ থাকতে প্রথমেই খাদ্য তালিকা থেকে ভাত, চিনি, আলু, ময়দা ছেঁটে ফেলার কথা বলা হয়। সাদা ভাতের থেকে ব্রাউন রাইসের স্বাদ খানিক আলাদা । প্রতিদিন একই ভাবে খেতে গেলে একটা এক ঘেঁয়েমি আসবেই। আর তাই নিজের মতো করে নানা স্বাদে খেতে পারেন ব্রাউন রাইস। অনেকের কাছেই বিরিয়ানি থেকে জোর করে দূরে থাকা একটা শাস্তির মতো। তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে পছন্দের সবজি, চিকেন দিয়েও কিন্তু সুস্বাদু করে বানিয়ে নিতে পারেন ব্রাউন রাইস। বানাতে পারেন ফ্রায়েড রাইস, বিরিয়ানিও। দেখে নিন দারুণ ৪টি রেসিপি।

ব্রাউন রাইস ও ভেজিটেবল স্যালাড- ব্রাউন রাইস বানিয়ে নিন। এবার প্যানে এক চামচ বাটার দিয়ে ওর মধ্যে পছন্দের সবজি, পালং শাক, কর্ন এসব দিয়ে নাড়াচাড়া করে নিন। এবার কাঁচা টমেটো আর পেঁয়াজ কুচি করে ছড়িয়ে দিন রাইসের উপর। সঙ্গে বানিয়ে নিন শসার রায়তা। ব্যাস লাঞ্চ রেডি।

ব্রাউন রাইস ও ভেজিটেবল

ব্রাউন রাইস ও ভেজিটেবল

ব্রাউন রাইস উইথ মাশরুম- প্যানে এক চামচ মাখন দিয়ে রসুন কুচি, পেঁয়াজের স্লাইস আর গোটা গোলমরিচ দিয়ে নেড়ে নিন। এবার ওর মধ্যে মাশরুমের টুকরো দিয়ে সঁতে করে নিন। এরপর বানিয়ে রাখা ব্রাউন রাইস মিশিয়ে নিলেই তৈরি মিল। সঙ্গে বানিয়ে নিন স্যালাড।

মাশরুম দিয়ে ব্রাউন রাইস

মাশরুম দিয়ে ব্রাউন রাইস

গ্রিলড চিকেন উইথ ব্রাউন রাইস- এই রেসিপিটি সর্বত্রই খুব জনপ্রিয়। ব্রাউন রাইস বানিয়ে নিন। লেগপিস ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, গোল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, টক দই, পেঁয়াজ বাটা, মধু, রেড চিলি সস, সোয়া সস, বারবিকিউ সস, স্বাদমতো নুন এর হাফ চামচ তেল মাখিয়ে ম্যারিনেট করে রাখুন ২ ঘন্টা। এবার মাইক্রোআভেনে ১৭৫ ডিগ্রি সেন্ডিগ্রেডে ২০ থেকে ৩৯ মিনিট বেক করুন। নইলে প্যানে সামান্য বাটার ব্রাশ করে ৩০ মিনিট সেঁকে নিলেই তৈরি গ্রিলড চিকেন।

ব্রাউন রাইস ও গ্রিলড চিকেন

ব্রাউন রাইস ও গ্রিলড চিকেন

পার্সি ব্রাউন রাইস- ব্রাউন রাইস এক ঘন্টা ভিজিয়ে রাখার পর ভাত বানিয়ে নিন। পেঁয়াজ স্লাইস করে কাটুন। এবার প্যান গরম করে তাতে এক চামচ মাখন দিয়ে ওর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে নেড়ে নিন। এবার ওর মধ্যে পেঁয়াজের স্লাইস দিন। স্বাদমতো নুন, চিনি যোগ করুন। এবার ওর মধ্যে ভাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। নামানোর আগে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।

পার্সি ব্রাউন রাইস

পার্সি ব্রাউন রাইস

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-09-03 15:46:23
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:হলুদমিশ্রিত দুধে অরুচি? সঠিক উপায়ে তৈরি করুন উপকার ও সুস্বাদু দুটোই হবে!হলুদমিশ্রিত দুধে অরুচি? সঠিক উপায়ে তৈরি করুন উপকার ও সুস্বাদু দুটোই হবে!
Next Post:ইউরিক অ্যাসিডের মাত্রা কমলেও কিন্তু সচেতন হোন!ইউরিক অ্যাসিডের মাত্রা কমলেও কিন্তু সচেতন হোন!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top