• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ইউরিক অ্যাসিডের মাত্রা কমলেও কিন্তু সচেতন হোন!

ইউরিক অ্যাসিডের মাত্রা কমলেও কিন্তু সচেতন হোন!

September 3, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ইউরিক অ্যাসিডের মাত্রা কমলেও কিন্তু সচেতন হোন!
এই সময় ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্যের কথা না ভেবে একেবারে তার কোনও খেয়াল রাখার মধ্যে কোনও মহান ব্যাপার লুকিয়ে নেই। ঠিক তেমনই এর বিপরীতে অতিরিক্ত স্বাস্থ্য সচেতন হওয়ারও অনেক সমস্যা আছে। যেমন শ্রেয়সীর মায়ের কথাই ধরা যাক। ভদ্রমহিলা এমনিতে যথেষ্ট সচেতন এবং নিজের বেশি ওজন নিয়ে চিন্তিতও থাকে। বেশ কিছু দিন ধরে হাঁটুতে অসহ্য ব্যথা হওয়ায় ধরেই নিলেই যে, এটা তাঁর রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কুফল। অথচ তিনি কোনও রক্ত পরীক্ষা করাননি। শুধু মাত্র নিজের মনে হওয়ার ভিত্তিতে টোম্যাটো, ঢ্যাঁড়শ খাওয়া একেবারে বন্ধ করে দিলেন। ফলে নিজের মনগড়া চিকিৎসায় বঞ্চিত হলেন রোজকার কিছু খাবার থেকে। রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমলে তাকে মেডিকেল কন্ডিশনের আওতায় আনা হয় না ঠিকই। কিন্তু তা থেকে বেশ কিছু সমস্যা তৈরি হয়।

রক্তে কম পরিমাণে ইউরিক অ্যাসিড এবং নানা ধরনের সমস্যা

প্রতি ডেসিলিটার রক্তে যদি ২ মিলিগ্রাম বা তার চেয়ে কম ইউরিক অ্যাসিড থাকে, তা হলে ধরা হয় যে, সেই ব্যক্তির রকে ইউরিক অ্যাসিডের পরিমাণ সাধারণ মাত্রার চেয়ে বেশ কম। এই অবস্থাকে হাইপওরিসেমিয়া বলে হয়। এখনও পর্যন্ত রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কম হওয়ার সঙ্গে নানা ধরনের মস্তিষ্কের রোগের প্রমাণ সে ভাবে প্রতিষ্ঠিত হয়নি। তা নিয়ে গবেষণা চলছে। কিন্তু বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে যে, রক্তে ইউরিক অ্যাসিড কম থাকলে তা মাল্টিপল স্ক্লেরোসিস, অ্যালঝাইমার্স, হাটিংটনস, পারকিনসন্সের মতো নানা রোগের সমস্যা ডেকে আনতে পারে।

হলুদমিশ্রিত দুধে অরুচি? সঠিক উপায়ে তৈরি করুন, উপকার ও সুস্বাদু দুটোই হবে!

কেন রক্তে কমে যায় ইউরিক অ্যাসিড?

কিছু গবেষণা বলছে, কারও যদি উইলসনস ডিজিজ থাকে, তা-ও রক্তে ইউরিক অ্যাসিড কমিয়ে দিতে পারে। কিছু ক্ষেত্রে বিশেষ কিছু ড্রাগকেও এই অ্যাসিডের মাত্রা কমানোর কারণ বলে ধরে নেওয়া হচ্ছে। যাঁরা ইতিমধ্যেই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন এবং তার জন্য নিয়মিত কেমোথেরাপি নিতে হয়, তাঁদের রক্তেও কমতে পারে ইউরিক অ্যাসিড, এমনটা মনে করছেন অনেকে। আবার যে সমস্ত মহিলাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কম, দেখা গেছে তাঁদের শরীরে প্রয়োজনীয় মাত্রায় জিঙ্ক প্রবেশ করে না। ফলে জিঙ্কের প্রতুলতাকেও রক্তে ইউরিক অ্যাসিড কমার কারণ হিসেবে ধরা যেতে পারে। যদি কারও পরিবারে ইতিমধ্যে রক্তে ইউরিক অ্যাসিডের অল্প থাকার ইতিহাস থাকে, তা হলে জিনগত ভাবে সেই সমস্যাও দেখা দিতে পারে শরীরে।

কী ভাবে হবে এর চিকিৎসা?

রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকলে তা সাধারণত ধরা পড়ে সহজে। কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি নেহাতই কম হয়, সে ক্ষেত্রে ধরা পড়ার সম্ভাবনা কম। যাঁদের ইতিমধ্যে উইলসন্স ডিজিজ আছে, ধরে নেওয়া যেতে পারে, তাঁদের শরীরে এই অ্যাসিডের মাত্রা কম হবেই। সেই অনুযায়ী রক্ত পরীক্ষা করা যায়। তবে যদি রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ কম নয়, তা হলে লো-কপার ডায়েটে থাকতে হবে রোগীকে।

অল্প বয়সেই হার্ট অ্যাটাক! কী কারণ? জানুন বিশেষজ্ঞ মত

কী কী খেতে হবে রক্তে ইউরিক অ্যাসিডের স্বল্পতা থাকলে?

  1. খাবারে প্রচুর পরিমাণে থাকুক জিঙ্ক। জিঙ্ক সমৃদ্ধ খাবার না থাকলে জিঙ্ক ট্যাবলেট খাওয়া যেতে পারে। সে ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।খাবারে বেশি পরিমাণে প্রাণিজাত প্রোটিন থাকলে তা গাউটের সমস্যা ডেকে আনে। গাউট রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে দেখা গেছে, রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি। যদিও এ কথা এখনও প্রমাণিত হয়নি যে, অ্যানিম্যাল প্রোটিন খেলে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়বেই। কিন্তু বহু গবেষক সাধারণ পদ্ধতিতে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়াতে মাংস খাওয়ার পক্ষেই রায় দিয়েছেন।
  2. অনেক ক্ষেত্রে ইনোসিন খাওয়ারও চল রয়েছে। তবে ইনোসিন খাওয়া উচিত কি না, খেলেও কী পরিমাণে তা খাওয়া উচিত, সে প্রসঙ্গে সবচেয়ে আগে চিকিৎসকের সঙ্গে কথা বলে নেওয়া প্রয়োজন।
    অ্যালকোহল পান করা বন্ধ করতে হবে অবিলম্বে। যদিও বেশ কিছু অ্যালকোহল পান করলে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রার সম্ভাবনা থাকে। কিন্তু উইলসন্স ডিজিজ রয়েছে এমন রোগীদের অ্যালকোহল খেতে বারণ করেন চিকিৎসকেরা। তাঁদের সাধারণত রক্তে কপারের মাত্রা বেশি এবং ইউরিক অ্যাসিডের মাত্রা কম হয়। সে ক্ষেত্রে অ্যালকোহল পান করলে তা আদতে লিভারের ক্ষতি করে। উইলসন্স ডিজিজের ক্ষেত্রে ত মাতাত্মক আকার ধারণ করে।
    ভালো পরিমাণে শারীরচর্চা করলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ে। তাই শরীরের ক্ষমতা বুঝে বাড়ানো যেতে পারে এক্সারসাইজও।

এমন নানা ধরনের সমস্যা তৈরি হয় শরীরকে কেন্দ্র করে, যা আগেভাগে নির্ণয় করার উপায়ই থাকে না। তাই সচেতন জীবনযাপনই এ ক্ষেত্রে একমাত্র সুরাহা এনে দিতে পারে। সচেতনতাই সুস্থতার চাবিকাঠি।

Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-09-03 16:28:23
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ব্রাউন রাইস ও ভেজিটেবলওজন ঝরাতে যেভাবে খাবেন ব্রাউন রাইস! দেখে নিন দারুণ ৪টি রেসিপি
Next Post:অল্প বয়সে হার্ট অ্যার্টাকের ঝুঁকি এড়াতে যেমন হবে আপনার খাদ্যাভ্যাসব্রেকফাস্টে ফল খান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top