• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / রেকর্ড হারে দেশে কমল সংক্রমণ, মৃত্যু কমায় স্বস্তি / coronavirus India reports 25072 new COVID19 cases 44157 recoveries and 389 deaths

রেকর্ড হারে দেশে কমল সংক্রমণ, মৃত্যু কমায় স্বস্তি / coronavirus India reports 25072 new COVID19 cases 44157 recoveries and 389 deaths

August 23, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Corona update: রেকর্ড হারে দেশে কমল সংক্রমণ, মৃত্যু কমায় স্বস্তি

নিজস্ব প্রতিবেদন: বহু দিন পর দেশে দৈনিক করোনা সংক্রমণ নামল ২৫ হাজারের কোটায় নামল আক্রান্তের সংখ্যা। সংক্রমণের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যু। প্রায় ১৬০ দিন পর এতটা কমল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৯৪৮ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছিল। একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৪০৩।

সোমবার সেই সংখ্যা কমলেও অনেকটাই। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ০৭২ জন। দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৪ লক্ষ ৪৯ হাজার ৩০৬। গত একদিনে অনেকটাই কমে মৃত্যু হয়েছে ৩৮৯ জনের। দেশে এখনও পর্যন্ত করোনা হানায় প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩৪ হাজার ৭৫৬ জন।

আরও পড়ুন, রোগের লক্ষণ দেখলেই, ইন্টারনেট সার্চ করার অভ্যাস রয়েছে? সাবধান হিতে-বিপরীত হতে পারে

শনিবারের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৪ হাজার ৪৫৭ জন। একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৩৭৫। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৫৭১ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছিলেন।  মৃত্যুর সংখ্যা ছিল ৫৪০। সেই তুলনায় রেকর্ড হারে সোমবার কমল করোনা সংক্রমণ।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে ২২ আগস্ট পর্যন্ত দেশে ৫০ কোটি ৭৫ লক্ষ ৫১ হাজার ৩৯৯টি করোনা নমুনা পরীক্ষা হয়েছে। গত একদিনে দেশে করোনা নমুনা পরীক্ষা হয়েছে ১২ লক্ষ ৯৫ হাজার ১৬০টি।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-08-23 11:42:21
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:দুধ পছন্দ নয়, ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবেন কী ভাবে? পড়ুন সেলিব্রেটি পুষ্টিবিদের পরামর্শদুধ পছন্দ নয়, ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবেন কী ভাবে? পড়ুন সেলিব্রেটি পুষ্টিবিদের পরামর্শ
Next Post:National Sponge Cake Day: কেক ভালোবাসেন? বাড়িতেই তৈরি করুন দোকানের মতো স্পঞ্জ কেক!National Sponge Cake Day: কেক ভালোবাসেন? বাড়িতেই তৈরি করুন দোকানের মতো স্পঞ্জ কেক!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top