• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / Chicken Lollipop: রাখীর বিকেল-আড্ডায় রেস্তোরাঁর ধাঁচে চিকেন ললিপপ বানিয়ে নিন বাড়িতেই

Chicken Lollipop: রাখীর বিকেল-আড্ডায় রেস্তোরাঁর ধাঁচে চিকেন ললিপপ বানিয়ে নিন বাড়িতেই

August 22, 2021 Category: লাইফস্টাইল
Chicken Lollipop: রাখীর বিকেল-আড্ডায় রেস্তোরাঁর ধাঁচে চিকেন ললিপপ বানিয়ে নিন বাড়িতেই

হাইলাইটস

  • বিকেল হলেই জমবে মজার আড্ডা।
  • ছোটবেলার গল্প, হাসি-ঠাট্টায় সবাই মেতে উঠবেন।
  • আড্ডায় চা-কফির সঙ্গী হিসেবে আজ বেছে নিতে পারেন চিকেন ললিপপ

এই সময় জীবনযাপন ডেস্ক: রবিবার মানেই অন্যদিনের থেকে একটু আলাদা। অন্যান্য দিনের তুলনায় এদিন দেরিতে ওঠার সুযোগ সকলের না থাকলেও আলসেমি থাকে শরীর জুড়ে। তবে খাবারের নাম শুনলে সকলেই এক পায়ে খাড়া। লুচি, তরকারি, মাংসের ঝোল আর ভাতের গন্ধে নিমেষে হাতের কাজ সেরে ফেলতে ওস্তাদ বাঙালি। সেই সঙ্গে আজ রাখী। প্রায় সব বাড়িতেই হচ্ছে রাখীবন্ধনের অনুষ্ঠান। আর রাখী, জন্মাষ্টমী থেকেই যেন পুজোর গন্ধ আসা শুরু হয়ে যায়। সকালের উজ্জ্বল রোদ মনটাকে আজ বড়ই খুশি করে দিয়েছে। হোয়্যাটসঅ্যাপ আর ভিডিয়োকলে ভাইবোনদের সঙ্গে আজকের দিনটার স্পেশ্যাল প্ল্যান ইতিমধ্যে সেরে ফেলেছেন। বিকেল হলেই জমবে মজার আড্ডা। ছোটবেলার গল্প, হাসি-ঠাট্টায় সবাই মেতে উঠবেন। আড্ডায় চা-কফির সঙ্গী হিসেবে আজ বেছে নিতে পারেন চিকেন ললিপপ। স্ন্যাকস হিসেবে ললিপপ খুবই জনপ্রিয়। তবে এবার রেস্তোরাঁ থেকে কিনে নয়, রেস্তোরাঁর স্বাদে বাড়িতেই বানিয়ে নিন চিকেন ললিপপ।বানানোর ঝক্কি তেমন নেই। আর বানাতে খুব বেশি সময়ও লাগে না। দেখে নিন পদ্ধতি, শেখালেন শেফ সৌগত।

যা যা লাগছে
চিকেন ললিপপ- ৫০০ গ্রাম
আদা কুচি
রসুন কুচি
সয়া সস
ডিম
পেঁয়াজ কুচি
স্প্রিং অনিয়ন
কর্নফ্লাওয়ার
গোলমরিচ
নুন স্বাদমতো

সসের জন্য
সয়া সস-১ চামচ
টমেটো সস-১ চামচ
রেড চিলি সস-১ চামচ
শুকনো লঙ্কার পেস্ট-১ চামচ

যেভাবে বানাবেন-চিকেন ভালো করে ধুয়ে নিয়ে নুন, রসুন-আদা বাটা, এক চামচ সোয়া সস, গোলমরিচ গুঁড়ো, ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রাখুন ৩০ মিনিট। যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ অন্যান্য উপকারণ গুলো হাতের কাছে তৈরি করে নিন। প্রথমেই সসটা বানিয়ে নিন। এবার কড়াইতে তেল দিয়ে চিকেনের টুকরো গুলো ভেজে নিন। এবার ওই তেলেই মিহি করে কুচনো রসুন, পেঁয়াজ, আদা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। বাদামী রং ধরলে সসটা মেশান। সস মিশে এলে স্প্রিং অনিয়ন দিন। এবার সামান্য জল দিয়ে কষিয়ে নিন। স্বাদমতো নুন, গোলমরিচের গুঁড়ো দিন। এবার ভেজে রাখা চিকেন ললিপপ গুলো মেশান। ২ থেকে ৩ মিনিট নেড়ে নিলেই তৈরি চিকেন ললিপপ।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-22 14:12:43
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:Sugar Free Sweets: চিনি ছাড়াই ডায়াবেটিক দাদা-ভাইদের জন্য বানিয়ে ফেলুন এই তিন স্পেশ্যাল মিষ্টিSugar Free Sweets: চিনি ছাড়াই ডায়াবেটিক দাদা-ভাইদের জন্য বানিয়ে ফেলুন এই তিন স্পেশ্যাল মিষ্টি
Next Post:রান্না করে নয়, এই সবজিগুলি কাঁচা খান বেশি উপকার পাবেন!রান্না করে নয়, এই সবজিগুলি কাঁচা খান বেশি উপকার পাবেন!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top