• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / দৈনিক সংক্রমণ কমল অনেকটাই, নামল ৩০ হাজারের কোটায় / Coronavirus India reports 30948 new COVID19 cases 403 deaths in the last 24 hours

দৈনিক সংক্রমণ কমল অনেকটাই, নামল ৩০ হাজারের কোটায় / Coronavirus India reports 30948 new COVID19 cases 403 deaths in the last 24 hours

August 22, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Coronavirus: দৈনিক সংক্রমণ কমল অনেকটাই, নামল ৩০ হাজারের কোটায়

নিজস্ব প্রতিবেদন: দেশে করোনায় সামান্য কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কিছুটা বেড়েছে  দৈনিক মৃত্যুর সংখ্যা। গত কয়েকদিন ধরেই দেশে করোনা গ্রাফ নিম্নমুখী। রবিবার সেই সংখ্যা কমল অনেকটাই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৯৪৮ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যুর সংখ্যা ৪০৩।  

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৪ হাজার ৩৬৭ জন।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৪ লক্ষ ২৪ হাজার ২৩৪ জন।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৫৩ হাজার ৩৯৮। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ ৩৬ হাজার ৪৬৯ জন। গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৪৮৭ জন সুস্থ হয়েছেন।

আরও পড়ুন, ছাড়পত্র পেয়েই বড় সিদ্ধান্ত Zydus Cadila-র, অক্টোবরের মধ্যে ১ কোটি ডোজ তৈরির ইঙ্গিত

শনিবারের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৪ হাজার ৪৫৭ জন। একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৩৭৫। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৫৭১ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছিলেন।  মৃত্যুর সংখ্যা ছিল ৫৪০।  সেই তুলনায় আজকের পরিসংখ্যান স্বস্তির।

এদিকে, শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, রাজ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ১১৭ জনের। আক্রান্তের নিরিখে রাজ্যে প্রথম তিনে রয়েছে কলকাতা ও দুই ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও কলকাতায় সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ৮৯, ৮৪  ও ৭০।  দার্জিলিং ও জলপাইগুড়িতে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৬০ ও ৫১। রাজ্যে সংক্রমণ হার ১.৭৩%। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ৯ হাজার ৫৯৪ জন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-08-22 10:58:07
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ করতে যা খাবেনশরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ করতে যা খাবেন
Next Post:Sugar Free Sweets: চিনি ছাড়াই ডায়াবেটিক দাদা-ভাইদের জন্য বানিয়ে ফেলুন এই তিন স্পেশ্যাল মিষ্টিSugar Free Sweets: চিনি ছাড়াই ডায়াবেটিক দাদা-ভাইদের জন্য বানিয়ে ফেলুন এই তিন স্পেশ্যাল মিষ্টি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top