• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ করতে যা খাবেন

শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ করতে যা খাবেন

August 22, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ করতে যা খাবেন


শরীরে ক্যালসিয়ামের চাহিদা মেটানোর জন্য আমরা সাধারণত দুধকেই আমাদের খাদ্য তালিকায় রাখি। কিন্তু এমন অনেকেই রয়েছেন যারা দুধ খেতে পছন্দ করেন না। কিন্তু শরীরের তো ক্যালসিয়ামের প্রয়োজন। তাই আমাদের আজকের এই প্রতিবেদনে এমন কিছু খাদ্যের তালিকা দেওয়া হল যা আপনার শরীরে ক্যালসিয়ামের চাহিদাকে পূরণ করবে।

তোকমার বীজ-

৪৫ গ্রাম তোকমা বীজে থাকে এক গ্লাস দুধের সমান ক্যালসিয়াম। তোকমা বীজে প্রোটিন ও ফাইবারও থাকে।
তিলের বীজ-

ক্যালসিয়ামের পাশাপাশি ম্যাঙ্গানিজ, জিঙ্ক এবং কপারে সমৃদ্ধ হয় তিলের বীজ। মাত্র ৩০ গ্রাম তিলের বীজে থাকে ৩০০ মিগ্রা ক্যালসিয়াম।

বাদাম-

ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ এবং ভিটামিন ই-তে সমৃদ্ধ হয় আমন্ড। তার সাথে রয়েছে ক্যালসিয়াম। যার ফলে উচ্চ রক্তচাপ, শরীরের চর্বি এবং বিপাকীয় রোগের অন্যান্য ঝুঁকির কারণগুলি কমাতে সহায়তা করে আমন্ড।

সবুজ শাকসবজি-

যেকোনও সবুজ শাক পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। ১৫০ থেকে ২০০ গ্রাম শাক-সবজি গ্রহণ করলেই আপনার শরীরে ক্যালসিয়ামের চাহিদাকে পূরণ করা সম্ভব।

ক্যালসিয়ামের আরও কিছু দুর্দান্ত উৎস হল সজিনা, বাদাম, ডুমুর, ব্রকোলি, মিষ্টি আলু, সূর্যমুখী বীজ, ঢেঁড়স, কমলা এবং আরও অনেক খাবার।

এম ইউ



স্বাস্থ্য | DesheBideshe
2021-08-22 10:30:36
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:শরীরের জন্য মোচা কী কী ভাবে উপকার করে? বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নিন...শরীরের জন্য মোচা কী কী ভাবে উপকার করে? বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নিন…
Next Post:দৈনিক সংক্রমণ কমল অনেকটাই, নামল ৩০ হাজারের কোটায় / Coronavirus India reports 30948 new COVID19 cases 403 deaths in the last 24 hoursCoronavirus: দৈনিক সংক্রমণ কমল অনেকটাই, নামল ৩০ হাজারের কোটায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top