• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / গরমে শিশু থাক সুস্থ

গরমে শিশু থাক সুস্থ

April 12, 2010 Category: লাইফস্টাইল

বৈশাখের এই সময়টাতে তাপপাত্রা একটু বেশি। উপরন্তু বৃষ্টি না হওয়ায় এবার অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে। কিন্তু তার পরও মলিন হতে দেওয়া যাবে না বৈশাখ উদ্যাপনের আনন্দ। সে কারণে গরমের হাত থেকে বাঁচতে প্রয়োজন বিশেষ সতর্কতা অবলম্বন। বিশেষ করে শিশুদের জন্য দরকার বাড়তি আয়োজন। এ সম্পর্কে বারডেম হাসপাতালের শিশুবিশেষজ্ঞ তাহমিনা বেগম বলেন, চৈত্রের শেষ আর বৈশাখের শুরুতে গরমের তীব্রতা একটু বেশি থকে। এই সময় শিশুকে সুতি কাপড় পরিয়ে বাইরে বের হতে হবে। একেবারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে ডায়াপার পরানো যেতে পারে। এতে শিশু আরামে থাকবে। আর শিশুদের ত্বক যেহেতু খুব সংবেদনশীল, তাই রাসায়নিক পদার্থমিশ্রিত রং দিয়ে শরীরের কোনো অংশে আল্পনা না করাই ভালো। গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিশুবর্ধন ও পরিচর্যা বিভাগের অধ্যক্ষ মোরশেদা বেগমের মতে, গরমে বাচ্চাদের জন্য সুতি কাপড়ের বিকল্প নেই। বাচ্চা যেহেতু অল্পতেই ঘেমে যায়, তাই সঙ্গে একাধিক পোশাক রাখা যেতে পারে। এ ছাড়া রাখতে পারেন পাতলা রুমাল, যাতে বাচ্চা ঘেমে গেলে মুছিয়ে দেওয়া যায়। একটু বড় বাচ্চাদের জন্য সঙ্গে নিতে পারেন শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন। কেননা ঘামের সঙ্গে বাচ্চার শরীর থেকে প্রচুর পরিমাণ লবণপানি বেরিয়ে যায়।

শারমিন নাহার
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ১৩, ২০১০

Tag: খাবার, ত্বক, বৃষ্টি, শিশু

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:ছেলেদেরও চাই যত্ন
Next Post:দিনমান যত্ন রোদ থেকে ত্বক বাঁচান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top