• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / দেশে ৪০ হাজারের নীচে দৈনিক সংক্রমণ, কেরলের পরিস্থিতি উদ্বেগের / coronavirus updates India reports 36401 new COVID19 cases and 39157 recoveries in the last 24 hours

দেশে ৪০ হাজারের নীচে দৈনিক সংক্রমণ, কেরলের পরিস্থিতি উদ্বেগের / coronavirus updates India reports 36401 new COVID19 cases and 39157 recoveries in the last 24 hours

August 19, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Coronavirus: দেশে ৪০ হাজারের নীচে দৈনিক সংক্রমণ, কেরলের পরিস্থিতি উদ্বেগের

নিজস্ব প্রতিবেদন: দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বুধবারের তুলনায় সংক্রমণ অনেকটাই বেড়েছে। তবে তা এখনও ৪০ হাজারের নীচে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৪০১ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৩ লক্ষ ২২ হাজার ২৫৮।

তবে বৃহস্পতিবার দেশের দৈনিক মৃত্যু হার বৃদ্ধি পেয়েছে অনেকটাই। ফের পাঁচশোর গণ্ডি পার করেছে সংক্রমণ।  গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৩০ জনের। দেশে করোনা কোপে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৩ হাজার ৪৯ জনের। কিন্তু দেশে উদ্বেগ বৃদ্ধি করছে কেরল। 

আরও পড়ুন, Covid 19: রাজ্যে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত্যুহীন দিন কলকাতায়

দেশে মোট যতজন সংক্রমিত হচ্ছেন এর মধ্যে সিংহভাগই কেরলের। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪২৭ জন। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৩২ জন। যদিও দেশে সুস্থতার সংখ্যাও বেশি। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৯ হাজার ১৫৭ জন। সক্রিয় রোগীর সংখ্যা কমছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৬৪ হাজার ১২৯ জন। 

এদিকে, বুধবার রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬৪৬ জন। একদিনে মৃত্যু হয়েছে ৭ জনের। একদিনে করোনামুক্ত হয়েছেন ৬৬০ জন। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-08-19 11:33:14
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:চেনা ডিম একটু অন্যভাবে, রইল হরেক রাজ্যের সেরা ৫ রেসিপি...চেনা ডিম একটু অন্যভাবে, রইল হরেক রাজ্যের সেরা ৫ রেসিপি…
Next Post:Weight Loss: এই রেসিটেন্স ব্যান্ডের ব্যায়ামগুলি কমাবে পেটের অতিরিক্ত মেদ, মজবুত করবে পেশী!Weight Loss: এই রেসিটেন্স ব্যান্ডের ব্যায়ামগুলি কমাবে পেটের অতিরিক্ত মেদ, মজবুত করবে পেশী!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top