• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / সন্তানকে সঠিক শিক্ষা দিচ্ছেন তো! কী ভাবে বুঝবেন? জেনে নিন

সন্তানকে সঠিক শিক্ষা দিচ্ছেন তো! কী ভাবে বুঝবেন? জেনে নিন

August 11, 2021 Category: লাইফস্টাইল
সন্তানকে সঠিক শিক্ষা দিচ্ছেন তো! কী ভাবে বুঝবেন? জেনে নিন

হাইলাইটস

  • আপনার সন্তান যদি মাঝেমাঝে রেগে যায়, তাতে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। বরং নিশ্চিন্ত বোধ করুন।
  • আপনার সন্তান যদি আপনার সামনে তার মনের নানারকম অনুভূতি প্রকাশ করতে পারে, তাহলে সেটা ভালো লক্ষণ।

এই সময় জীবন যাপন ডেস্ক: সন্তানকে সঠিক শিক্ষা দিয়ে বড় করে তোলা, তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময়ই বাবা মা-রা এটা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েন যে তাঁরা সন্তানকে সঠিক শিক্ষা দিচ্ছেন কিনা। কী ভাবে বুঝবেন আপনার সন্তান ছোটবেলা থেকেই সঠিক পথে পরিচালিত হচ্ছে, তা দেখে নিন।

* আপনার সন্তান যদি মাঝেমাঝে রেগে যায়, তাতে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। বরং নিশ্চিন্ত বোধ করুন। আপনার সন্তান যদি আপনার সামনে তার মনের নানারকম অনুভূতি প্রকাশ করতে পারে, তাহলে সেটা ভালো লক্ষণ। রাগ, দুঃখ, ভয়, আনন্দ সবই যদি সে আপনার কাছে প্রকাশ করে, তাহলে বুঝবেন সে সঠিক পথে এগোচ্ছে।

* সমস্যায় পড়লে কি আপনার সন্তান সমাধানের খোঁজে আপনার কাছে আসে? এর অর্থ আপনি অভিভাবক হিসেবে খুব ভালো কাজ করেছেন। সন্তান যদি আপনার ওপর নির্ভর করতে পারে, তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। হতে পারে আপনার সন্তানকে যে সমস্যা ভাবাচ্ছে, সেটা আপনার কাছে খুব ছোট বিষয়। তা বলে ওর কথাগুলো কিন্তু অবশ্যই মন দিয়ে শুনুন। চেষ্টা করুন একটা ছোট বাচ্চার দৃষ্টিভঙ্গী সেই সমস্যার সমাধান বের করতে।

* নিজের মনের কথা যদি ভয় না পেয়ে আপনার সন্তান আপনাকে বলতে পারে, তা হলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে অভিভাবক হিসেবে আপনি ভালো কাজ করছেন। ওদের সব কথা মন দিয়ে শুনুন। তবেই ও আপনার ওপর নির্ভর করবে।

অনলাইন ক্লাসে বাড়ছে বাচ্চাদের চোখের অসুখ, কী ভাবে যত্ন নেবেন জেনে নিন
* সন্তান দুষ্টুমি করলেও ওদের কোনও নেগেটিভ কথা বলবেন না। ওদের দিয়ে কিছু হবে না এমন কথা কখনোই বলা যাবে না।

শুধু কন্যা সন্তান নয়, ছেলেদের জন্যও পুতুল খেলা জরুরি! জানুন…
* সন্তান যদি নিজের পছন্দমতো কিছু করার চেষ্টা করে, তা হলে তাকে উত্‍সাহিত করুন। এটা কিন্তু খুব ভালো লক্ষণ। নিজের পছন্দ অপছন্দ ওর ওপর চাপিয়ে দেবেন না। ও যেটা করতে চাইছে সেটাই ওকে করতে দিন।

* কখনোও সন্তানকে বেশি বকাঝকা করে ফেললে পরে তার সঙ্গে কথা বলে সব মিটমাট করে নিন। চেষ্টা করুন ও যে কাজটা করেছে, তাতে যে ওরই ক্ষতি হতে পারে, সেটা আপনার সন্তানকে বুঝিয়ে বলার।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-11 16:39:07
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:শরীর কতটা সুস্থ আছে, সেটাও জানা যায় নখ দেখেই! জানতেন?শরীর কতটা সুস্থ আছে, সেটাও জানা যায় নখ দেখেই! জানতেন?
Next Post:রান্নায় নজর রাখলে এড়ানো যায় নানা অসুখ, রান্নাঘরে কোন কোন তেল রাখবেন? জানুন…রান্নায় নজর রাখলে এড়ানো যায় নানা অসুখ, রান্নাঘরে কোন কোন তেল রাখবেন? জানুন...

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top