• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / শরীর কতটা সুস্থ আছে, সেটাও জানা যায় নখ দেখেই! জানতেন?

শরীর কতটা সুস্থ আছে, সেটাও জানা যায় নখ দেখেই! জানতেন?

August 11, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
শরীর কতটা সুস্থ আছে, সেটাও জানা যায় নখ দেখেই! জানতেন?

হাইলাইটস

  • একেবারেই না। শরীর কতটা সুস্থ আছে, সেটাও কিন্তু জানা যায় নখ দেখেই।
  • একটা সময় ছিল, যখন এত টেস্ট করা সহজলভ্য ছিল না, তখন চিকিত্‍সকরা শরীরের বিভিন্ন অংশ নজর দিয়ে একজনের অসুস্থতাকে ডায়গোনেসিস করতেন।
  • এখন, হাত বাড়ালেই হাজারো পরীক্ষা-নিরিক্ষা করে সুস্থতার মাত্রা জানার উপায় থাকায় এই সব পর্যবেক্ষণকে চিকিত্‍সকরা খুব একটা নজর দেন না।

এই সময় ডিজিটাল ডেস্ক: নখ কি শুধুই নেলপলিশে রাঙানোর জন্য?

একেবারেই না। শরীর কতটা সুস্থ আছে, সেটাও কিন্তু জানা যায় নখ দেখেই। একটা সময় ছিল, যখন এত টেস্ট করা সহজলভ্য ছিল না, তখন চিকিত্‍সকরা শরীরের বিভিন্ন অংশ নজর দিয়ে একজনের অসুস্থতাকে ডায়গোনেসিস করতেন। এখন, হাত বাড়ালেই হাজারো পরীক্ষা-নিরিক্ষা করে সুস্থতার মাত্রা জানার উপায় থাকায় এই সব পর্যবেক্ষণকে চিকিত্‍সকরা খুব একটা নজর দেন না।

কিন্তু, একজন সাধারণ মানুষের বোধগম্য এই ডায়াগোনেসিস এখনও প্রাসঙ্গিকতা হারায়নি। বিশেষ করে, নখের রং নজরে রাখাটা। কারণ, এই নখের রং-ই ইঙ্গিত দিতে পারে আপনার অসুস্থতার। শুধু জেনে নেওয়া কয়েকটি বিষয়, তাহলে চিকিত্‍সা বিজ্ঞান নিয়ে জ্ঞান না থাকলেও একজন এই নখ দেখেই মোটামোটি আঁচ করতে পারেন অসুস্থতাকে।

১. বার বার হাত ধোওয়ার অভ্যেস থাকলেও নখ নরম হয়ে ভাঙতে পারে। তার জন্য ভালো নেল কন্ডিশনার ব্যবহার করতে হবে। অনেক সময় নখ বার বার ভেঙে যায় ভিটামিন এ-র অভাবে। নখ শক্ত করতে ভিটামিন সি বা বায়োটিন-এর সাহায্য নিতে পারেন।

২.নখ হলদে হতে পারে সোরিয়াসিস, ছত্রাক-সংক্রমণ, গাঢ় নেলপলিশ অথবা অতিরিক্ত ধুমপান থেকে। অনেক সময় সাধারণ ডেঞ্চার ক্লিনারে কিছুক্ষণ নখ ডুবিয়ে রাখলে হলদে ভাব কেটে যায়। এর সঙ্গে ব্যথা থাকলে বুঝবেন ছত্রাক-সংক্রমণ হয়েছে। ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়া বা সোরিয়াসিস থেকেও ইয়েলো নেল সিনড্রোম হতে পারে। এক্ষেত্রে চিকিত্‍সকের পরামর্শ নিতে হবে।

Weight Loss Tips: একসঙ্গে ১৫ কেজি ওজন কমিয়ে ফের ছিপছিপে Kriti Sanon, দেখুন কী ভাবে ঝরালেন?

৩. আঘাত লাগলে বা অতিরিক্ত ম্যানিকিওরের বাতিক থাকলে নখের ওপর সাদা দাগ হতে পারে। অনেক সময় আপনা থেকে সে দাগ মিলিয়ে যায়। না হলে ডার্মাটোলজিস্ট দেখানোই শ্রেয়।

৪. লম্বালম্বি কালচে দাগ সাধারণত শ্যামবর্ণ মানুষের নখে দেখা যায়। তা দীর্ঘস্থায়ী হলে বা বারে বারে নতুন দাগ তৈরি হলে ম্যালিগন্যান্ট মেলোনোমা (এক ধরনের ত্বকের ক্যান্সার) হওয়া বিচিত্র নয়।

৫. নখের উপরে এক ফোঁটা জল ফেললে যদি তা শুষে যায় বুঝতে হবে আপনার নখ ‘স্পুন নেল’ বা ক্ষয়াটে নখ। চিকিত্‍সকদের মতে, আয়রন এবং যথার্থ রক্ত সঞ্চালনের অভাবে নতুন নখ তৈরি হতে পারে না। ফলে তা ক্রমে ক্ষয়ে যেতে থাকে। এছাড়াও, হৃদরোগ বা হাইপো-থাইরয়েডিসম এর উত্‍স হতে পারে।

এবার চুম্বকীয় পদ্ধতিতে হবে জনসংখ্যা রোধ, পুরুষরা তৈরি থাকুন!

৬. অনেকের নখের গোড়ায় আধখানা চাঁদের মতো সাদা দাগ পড়ে। হরমোনের পরিবর্তন, থাইরয়েডের সমস্যা, স্ট্রেস বা ডায়াবেটিস এই দাগের কারণ হতে পারে। দেখতে খুবই খারাপ লাগলে মাঝারি শক্ত নেল বাফার দিয়ে হাল্কা ঘষে নিলে উপকার পাওয়া যাবে। তবে তার আগে চিকিত্‍সকের পরামর্শ নেওয়া জরুরি।

Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-08-11 15:53:43
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কী ভাবে বুঝবেন আপনার সন্তান ডিসলেক্সিয়ায় আক্রান্ত কিনা? জানুন...কী ভাবে বুঝবেন আপনার সন্তান ডিসলেক্সিয়ায় আক্রান্ত কিনা? জানুন…
Next Post:সন্তানকে সঠিক শিক্ষা দিচ্ছেন তো! কী ভাবে বুঝবেন? জেনে নিনসন্তানকে সঠিক শিক্ষা দিচ্ছেন তো! কী ভাবে বুঝবেন? জেনে নিন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top