• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Covid-19: রাজ্যে কমল দৈনিক সংক্রমণ, ভাবাচ্ছে উত্তরের ২ ও দক্ষিণের ৩ জেলা

Covid-19: রাজ্যে কমল দৈনিক সংক্রমণ, ভাবাচ্ছে উত্তরের ২ ও দক্ষিণের ৩ জেলা

August 9, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Covid-19: রাজ্যে কমল দৈনিক সংক্রমণ, ভাবাচ্ছে উত্তরের ২ ও দক্ষিণের ৩ জেলা

নিজস্ব প্রতিবেদন: গতকালের চেয়ে কমল রাজ্যের দৈনিক কোভিড সংক্রমণ। নেমে গেল ৭০০-র নীচে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৭৫  জন। মৃত্যু হয়েছে ১২ জনের। দক্ষিণবঙ্গে নদিয়া, কলকাতা ও উত্তর ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়িতে দৈনিক আক্রান্ত ৬০-র উপরে। সংক্রামিতের সংখ্যায় রাজ্যে দ্বিতীয় দার্জিলিং।  

স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, রবিবার রাজ্যে সংক্রমিতের সংখ্যা ৬৭৫। গতকাল সংক্রামিত হয়েছিলেন ৭৪৯ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৪৬ হাজার ৫৩০ জনের। সংক্রমণ হার ১.৪৫%। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৬৮। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৭৭ জন। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২৬, ৩০ ও ৩৬। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি-৩ জেলায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৬৯, ২৯ ও ৬০। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১০ হাজার ৪৮৫ জন।

রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ১২ জনের। উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ৩ জন। কলকাতায় মৃতের সংখ্যা ১। নদিয়ায় ৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ৭৬৩ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৮.১৩%।

আরও পড়ুন- Covid-19: টিকা নেওয়ার পর কয়েক সেকেন্ডে হোয়াটসঅ্যাপে শংসাপত্র, জেনে নিন নম্বর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

          



Zee24Ghanta: Health News
2021-08-09 00:54:05
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:নিজের ত্বক সুন্দর ও উজ্জ্বল রাখতে কী করেন আলিয়া? জানুন আপনি...নিজের ত্বক সুন্দর ও উজ্জ্বল রাখতে কী করেন আলিয়া? জানুন আপনি…
Next Post:একসময় স্থূলতায় ভুগেছিলেন নীরজ চোপড়া, সোনার ছেলের ইতিহাস গড়ার পিছনে তাঁর ডায়েট কেমন ছিল? জানুন…একসময় স্থূলতায় ভুগেছিলেন নীরজ চোপড়া, সোনার ছেলের ইতিহাস গড়ার পিছনে তাঁর ডায়েট কেমন ছিল? জানুন...

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top