• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / রাজ্যে সামান্য কমল Covid সংক্রমণ, ১০০-র উপরেই আক্রান্ত উত্তর ২৪ পরগনায়। Covid Update: Covid cases little down

রাজ্যে সামান্য কমল Covid সংক্রমণ, ১০০-র উপরেই আক্রান্ত উত্তর ২৪ পরগনায়। Covid Update: Covid cases little down

July 30, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
রাজ্যে সামান্য কমল Covid সংক্রমণ, ১০০-র উপরেই আক্রান্ত উত্তর ২৪ পরগনায়

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে গতকালের চেয়ে সামান্য কমল দৈনিক সংক্রমণ (West Bengal Covid Cases)। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৬৬ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। এ দিনও একশোর উপরে থাকল উত্তর ২৪  পরগনার কোভিড সংক্রমণ।

স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, বৃহস্পতিবার সংক্রমিতের সংখ্যা ৭৬৬। গতকাল সংক্রামিত হয়েছিলেন ৮১৫ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৪৫ হাজার ৯৩৬ জনের। সংক্রমণ হার ১.৬৭%। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৬৪। ১০৬ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। গতকালই একশোর উপরে উঠেছিল। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩২, ৫০ ও ৫৬।  উত্তরের ৩ জেলা- কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়িতে সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ৩৮, ৬৯ ও ৪০। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৪৮ ও ৪৫ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১১ হাজার ৩০০ জন।       

বৃহস্পতিবার রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ১৪ জনের। ৪ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়।  কলকাতায় কোভিডে প্রাণ হারিয়েছেন ৩ জন। জলপাইগুড়িতে ৪ জন মারা গিয়েছে। ১ জনের মৃত্যু হয়েছে দার্জিলিঙে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ৮২২ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৮.০৭%।     

এ দিন ৪ লক্ষের কাছাকাছি টিকা (Covid Vaccine) দেওয়া হয়েছে রাজ্যে। টিকাকরণ হয়েছে ৩ লক্ষ ৯৬ হাজার ৭১৯ জনের। ৩ লক্ষ ৭৪ হাজার ৭৩২ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ২১ হাজার ৯৮৭ জন। এ পর্যন্ত টিকাকরণ হয়েছে ২ কোটি ৮৩ লক্ষ ১৪ হাজার ৪৪০ জনের।

আরও পড়ুন- কোভিড-শর্ত মেনে রাজ্যে খুলছে সিনেমাহল, বিজ্ঞপ্তি দিয়ে জানাল Nabanna

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 



Zee24Ghanta: Health News
2021-07-30 00:23:07
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:নিখুঁতভাবে আইলাইনারে চোখ আঁকার কিছু কৌশলনিখুঁতভাবে আইলাইনারে চোখ আঁকার কিছু কৌশল
Next Post:যতই কঠিন পরিস্থিতির মুখোমুখি হই না কেন শেষপর্যন্ত হাল ছাড়ব না…যতই কঠিন পরিস্থিতির মুখোমুখি হই না কেন শেষপর্যন্ত হাল ছাড়ব না...

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top