• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / নিখুঁতভাবে আইলাইনারে চোখ আঁকার কিছু কৌশল

নিখুঁতভাবে আইলাইনারে চোখ আঁকার কিছু কৌশল

July 29, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
নিখুঁতভাবে আইলাইনারে চোখ আঁকার কিছু কৌশল

চোখকে আকর্ষণীয় সুন্দর করে তুলতে আইলাইনারের জুড়ি নেই। ছোট চোখকে বড় টানটান করে তোলে আইলাইনার। তবে এই আইলাইনার লাগাতে গিয়ে পড়তে হয় নানা সমস্যায়। অনেক চেষ্টা করেও পারফেক্ট আইলাইনার দেওয়া সম্ভব হয় না। তবে কিছু কৌশলে পারফেক্ট আইলাইনার দেওয়া সম্ভব। আসুন তাহলে জেনে নেওয়া যাক আইলাইনারের কৌশলগুলো।

১। আই মেকআপকে দীর্ঘস্থায়ী করতে চাইলে ম্যাচিং আইশ্যাডোর সাথে আই লাইনার ব্যবহার করুন। এক্ষেত্রে প্রথমে পেনসিল আইলাইনার ব্যবহার করুন। এরপর আইলাইনারের উপরে আই শ্যাডো লাগিয়ে দিন।

২। লিকুইড আইলাইনারে ব্যবহারে সবচেয়ে বড় সমস্যা হলো তা ছড়িয়ে পড়ে নষ্ট হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে আগে পেনসিল আইলাইনার দিয়ে  চোখ আঁকুন। তার উপর লিকুইড আইলাইনার দিয়ে আঁকুন।

৩। চোখ দুটো প্রাণবন্ত দেখাতে হাইলাইটার হিসেবে সাদা কাজল ব্যবহার করতে পারেন। এটি ভ্রুয়ের নিচে এবং উপরে লাগান। এরপর সেটাকে ভালো করে মিশিয়ে দিন। এতে আপনার ভ্রু জোড়াকে আরো স্পষ্ট দেখাবে।

৪। নিজের পছন্দ রং অনুযায়ী আইলাইনার নিজে তৈরি করে নিতে পারেন। একটি ভেজা ব্রাশ পছন্দের আইশ্যাডোতে লাগিয়ে নিন। তারপর সেটি আইলাইনার হিসেবে ব্যবহার করুন।

৫। চোখে ন্যাচারাল লুক পেতে চাইলে পাতার উপরে না লাগিয়ে চোখের পাতার নিচে সরু করে আইলাইনার লাগিয়ে রাখুন।

৬। কোনোভাবে আইলাইনারে সোজা না হলে, আগে আঁকাবাঁকা করেই আইলাইনার দিয়ে দিন। তারপর কটন বাড এবং ভ্যাসলিন দিয়ে মুছে ফেলুন আঁকাবাঁকা আইলাইনারের অংশবিশেষ। দেখবেন আপনার পছন্দমত শেইপ হয়ে গেছে।

৭। হালকা রঙা আইশ্যাডোকে ফুটিয়ে তোলার জন্য চোখের পাতায় প্রথমে সাদা কাজল ব্যবহার করুন। এরপর চোখের পাতায় হালকা রঙা আইশ্যাডো ব্যবহার করুন। দেখেবন কী দারুন ফুটে উঠেছে।

৮। পারফেক্ট ক্যাট শেপ আইলাইনার দিতে চাইলে চামচের সাহায্য নিন। সোজা লাইনটি আঁকতে চামচের হ্যান্ডেল ব্যবহার করুন এবং বাঁকানো লাইনটি আঁকতে চামচের কার্ভটি ব্যবহার করুন।

৯। পেন্সিল আইলাইনার অনেক সময় গলে যায়। সেক্ষেত্রে আইলাইনার লাগানোর আগে ১০ মিনিট ফ্রিজে রেখে দিন।

১০। আইশ্যাডো ছাড়াও চোখকে জমকালো করে তোলা সম্ভব। চোখের পাতার উপরে আইলাইনার লাগান। তার উপর গ্লিটার আইলাইনার লাগিয়ে নিন। এটি চোখে জমকালোভাব নিয়ে আসবে।

১১। চোখের কোণের আইলাইনারের সোজা টানটি দিতে যে কোনো বিজনেস কার্ড ব্যবহার করতে পারেন। কার্ডটি একহাতে ধরে আরেক হাতে আইলাইনারের টানটি দিয়ে দিন। দেখবেন দাগ একদম সোজা হয়ে গেছে।

১২। চোখে কালোর চাইতে ব্রাউন আইলাইনার বেশি ন্যাচারাল লুক এনে দিবে আপনাকে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-29 23:11:25
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:চিরতরে খুশকি দূর করে দেবে অ্যাসপিরিনচিরতরে খুশকি দূর করে দেবে অ্যাসপিরিন
Next Post:রাজ্যে সামান্য কমল Covid সংক্রমণ, ১০০-র উপরেই আক্রান্ত উত্তর ২৪ পরগনায়। Covid Update: Covid cases little downরাজ্যে সামান্য কমল Covid সংক্রমণ, ১০০-র উপরেই আক্রান্ত উত্তর ২৪ পরগনায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top