• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কফির ৫ কার্যকরী ফেসপ্যাক

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কফির ৫ কার্যকরী ফেসপ্যাক

July 26, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কফির ৫ কার্যকরী ফেসপ্যাক

ক্লান্তি অবসাদ দূর করতে কফির জুড়ি নেই। এক কাপ কফি দূর করে দেয় সকল ক্লান্তি। শুধু ক্লান্তি দূর করতে নয় রূপচর্চায়ও রয়েছে কফির ভূমিকা। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, বলিরেখা দূর, ত্বক মৃসণ এবং কোমল করতে কফির ফেসপ্যাকে। ত্বকের ধরণ বুঝে কফির প্যাকের ভিন্নতা রয়েছে। আসুন জেনে নিই ত্বকের ধরণ অনুযায়ী কফির কিছু কার্যকরী প্যাক।

১। কফি, টকদই এবং ওটমিল
কফি এবং ওটমিল উভয় এক্সফলিয়েটিং উপাদান সমৃদ্ধ। যা ত্বকের মৃত কোষ দূর করে ত্বক নরম কোমল করে তোলে। এক টেবিল চামচ কফি, এক টেবিল চামচ ওটমিল এবং টকদই একসাথে মিশিয়ে নিন। এই প্যাকটি মুখ এবং ঘাড়ে ম্যাসাজ করে লাগান। আধা ঘন্টার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

২। কফি ও মধুর প্যাক
১ চা চামচ মধু এবং ১ চা চামচ কফি পাউডার মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার ভাল করে মুখে এবং ঘাড়ে লাগান। ২০ মিনিট পর প্যাকটি শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরসাথে এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এটি ত্বককে কোমল মসৃণ করবে। কফি পাউডারে আছে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি যা ত্বককে মসৃণ আর মধু ত্বককে ময়েশ্চারাইজ করে থাকে। এটি স্বাভাবিক ত্বকের জন্য অনেক বেশি কার্যকরী।

৩। অলিভ অয়েল ও কফির প্যাক
অলিভ অয়েল ও কফির প্যাক শুষ্ক ত্বকের অধিকারীদের জন্য অনেক বেশী ফলপ্রসূ। ১ চাচামচ কফি পাউডার এবং ১ চাচামচ অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার এটি মুখ এবং ঘাড়ে ব্যবহার করুন। ৫-১০ মিনিট পর হালকা শুকিয়ে আসলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪। কফি ও কোকো পাউডারের প্যাক
এটি তৈলাক্ত ত্বকের উপযোগী। ১ চাচামচ কোকো পাউডার, ১ চাচামচ কফি পাউডার এবং কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিন। এবার এটি মুখ ও ঘাড়ে ভাল করে লাগান। প্যাকটি শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। কফি এবং কোকো পাউডারে অ্যান্টি অক্সিডেন্ট আছে যা ত্বকের ক্ষতিগ্রস্ত অংশ ঠিক করতে সাহায্য করে। আর মধু আপনার ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখে।

৫। দুধ ও কফির প্যাক
এটি সব ধরণের ত্বকের জন্য প্রযোজ্য। ১ চা চামচ কফি পাউডার এবং ১ চা চামচ দুধ মিশিয়ে প্যাক তৈরি করে নিন। প্যাকটি ম্যাসাজ করে মুখে লাগান। এটি মূলত ত্বকের ময়লা পরিষ্কার করে থাকে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-26 09:52:15
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ব্রাশ করার সময় রোজ জিভ পরিষ্কার করেন তো? নাহলে বিপদে পড়বেন!ব্রাশ করার সময় রোজ জিভ পরিষ্কার করেন তো? নাহলে বিপদে পড়বেন!
Next Post:প্রাকৃতিক উপায়ে মুছে ফেলুন চোখের চারপাশের বলিরেখাপ্রাকৃতিক উপায়ে মুছে ফেলুন চোখের চারপাশের বলিরেখা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top