• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / প্রাকৃতিক উপায়ে মুছে ফেলুন চোখের চারপাশের বলিরেখা

প্রাকৃতিক উপায়ে মুছে ফেলুন চোখের চারপাশের বলিরেখা

July 26, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
প্রাকৃতিক উপায়ে মুছে ফেলুন চোখের চারপাশের বলিরেখা

চোখের চারপাশের চামড়া বেশ নরম এবং কোমল হয়। এই কারণে চোখের চারপাশে সর্বপ্রথম বলিরেখা দেখা দেয়। শুষ্ক ত্বক, অতিরিক্ত রোদে ঘোরাঘুরি, অপর্যাপ্ত ঘুম, বয়স, ধূমপান, বংশগত, পুষ্টির অভাব, অতিরিক্ত ওজন হ্রাস ইত্যাদি বিভিন্ন কারণে চোখের চারপাশে বলিরেখা দেখা দিতে পারে। শুরুতে এই বলিরেখা দূর করা না গেলে তা আরও গভীরভাবে ত্বকে বসে যায়। জেনে নিন ঘড়োয়া উপায়ে এই বলিরেখা দূর করার কিছু টিপস-

১। কলার প্যাক
কলার মসৃণ প্যাক বলিরেখা দূর করে দেবে। একটি পাকা কলা এবং এক চা চামচ টকদই মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। টকদই ত্বক ময়োশ্চারাইজ করে থাকে এবং কলার ভিটামিন এ ত্বকের কালো দাগ দূর করে বলিরেখা দূর করে থাকে।

২। আনারস
আনারসে আলফা হাইড্রোঅক্সিয়াল অ্যাসিড বলিরেখা দূর করতে বেশ কার্যকর। আনারসের রস চোখের চারপাশে লাগিয়ে নিন। ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকে কোন প্রকার ইনফ্লামেশন তৈরি করে না যা ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করে না।

৩। ডিমের সাদা অংশ
ডিমের সাদা অংশ চামড়া টানটান করার জন্য সুপরিচিত। এটি ত্বকের বলিরেখা দূর করে ত্বক টানটান করে থাকে। চোখের চারপাশে ডিমের সাদা অংশ লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

৪। ক্যাস্টর অয়েল
চোখের চারপাশের ত্বক বেশ নমনীয় এবং সংবেদনশীল। এটি নিয়মিত ময়োশ্চারাইজিং এর প্রয়োজন রয়েছে। একটি পাত্রে ক্যাস্টর অয়েল নিন, এটি আঙ্গুল দিয়ে ম্যাসাজ করে চোখের চারপাশে লাগিয়ে নিন। ভাল হয় সারারাত এটি লাগিয়ে রাখুন। পরের দিন সকালে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৫। অ্যাভোকাডো
অ্যাভোকাডো চোখের চারপাশের বলিরেখা এবং কালো দাগ উভয় দূর করতে সাহায্য করে। অ্যাভোকাডো বীজ ও খোসা ফেলে পেস্ট করুন। এটি ১৫-২০ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি দ্রুত চোখের চারপাশের বলিরেখা দূর করে দেবে।

৬। লেবু এবং মধু
লেবু এবং মধু চোখের ত্বক ময়েশ্চারাইজ করার পাশাপাশি সম্পূর্ণ ত্বক ময়েশ্চারাইজ করে। মধু এবং লেবুর রস মিশিয়ে নিন। এটি মুখে লাগিয়ে রাখুন। মধু প্রাকৃতিক ময়োশ্চারাইজার হিসেবে কাজ করে। আর লেবু ত্বকের কোলাজন উৎপাদন করে থাকে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-26 10:35:28
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কফির ৫ কার্যকরী ফেসপ্যাকত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কফির ৫ কার্যকরী ফেসপ্যাক
Next Post:২৪ ঘণ্টায় কিছুটা কম আক্রান্তের সংখ্যা, তবে পাঁচ রাজ্যে চোখ রাঙাচ্ছে করোনা I India reports 39,361 new COVID cases, 35,968 recoveries, and 416 deaths in the last 24 hoursCovid Update: ২৪ ঘণ্টায় কিছুটা কম আক্রান্তের সংখ্যা, তবে পাঁচ রাজ্যে চোখ রাঙাচ্ছে করোনা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top