• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ত্বকের যত্নে নারকেলে তেলের ৫ ব্যবহার

ত্বকের যত্নে নারকেলে তেলের ৫ ব্যবহার

July 25, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ত্বকের যত্নে নারকেলে তেলের ৫ ব্যবহার

চুলের যত্নে তেলের ব্যবহার অপরিহার্য। যুগ যুগ থেকে চুলের যত্নে নারকেল তেল ব্যবহার হয়ে আসছে। নারকেল তেল কি শুধু চুলের জন্য উপকারি? একদমই না। ত্বকের যত্নেও নারকেল তেলের আছে কিছু জাদুকরী ব্যবহার। নারকেল তেল ত্বকের জন্যও বেশ উপকারি। ত্বকের যত্নে নারকেল তেলের কিছু ব্যবহার নিয়ে আজকের এই ফিচার।

১। হ্যান্ড স্ক্রাব
নরম হাত পাওয়ার জন্য স্ক্রাব করার প্রয়োজন পড়ে। এক্সফলিয়েট বা স্ক্রাব ত্বক থেকে মৃত চামড়া দূর করে দেয়। ১ চা চামচ নারকেল তেল, ১/৪ চা চামচ লবণ, ২ টেবিল চামচ মধু এবং কয়েক ফোঁটা লেবুর রস এবং ১/৪ কাপ চিনির গুঁড়ো একসাথে মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। এটি হাতে ম্যাসাজ করে লাগান।

২। লিপবাম হিসেবে  
নরম কোমল ঠোঁটের জন্য নারকেল তেলের লিপবামের তুলনা হয় না। প্রাকৃতিক উপায়ে ঠোঁট নরম কোমল ময়েশ্চারাইজ করে এই লিপবাম। এক টেবিল চামচ নারকেল তেল এবং এক টেবিল চামচ মোম একটি গ্লাসের পাত্রে মিশিয়ে অল্প আঁচে জ্বাল দিন। ঘন হয়ে আসলে নামিয়ে ফেলুন। এটি ঠোঁটে ব্যবহার করুন। এই লিপবামটি ঠোঁটকে হাইড্রেইড রাখবে দীর্ঘ সময়।

৩। স্মুদ শেভিং এর জন্য
অনেকেই হাত-পা শেভ করে থাকেন। শেভিং ক্রিমের পরিবর্তে নারকেল তেল ব্যবহার করতে পারেন। এটি দামে সাশ্রয়ী সাথে এর অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান শেভিংয়ের জ্বালাপোড়া দূর করতে সাহায্য করবে।

৪। বডি স্ক্রাব
নারকেল তেল শুধু হ্যান্ড স্ক্রাব হিসেবে কাজ করে না, এটি বডি স্ক্রাব হিসেবেও বেশ কার্যকর। ১/২ কাপ নারকেল তেল, ১/৪ কাপ লবণ, ১/২ কাপ ইপসোম লবণ, ২ চা চামচ মিনারেল এবং কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এটি ত্বকে ম্যাসাজ করে লাগান। সপ্তাহে এক থেকে দুইবার এটি ব্যবহার করুন।

৫। সানস্ক্রিন বার
১/২ কাপ শিয়া বাটার, ১/২ কাপ নারকেল তেল এবং ৫ টেবিল চামচ মোম একটি গ্লাসের পাত্রে নিয়ে কুসুম গরম পানিতে চুলায় দিন। সবগুলো উপাদান গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। চুলা থেকে নামিয়ে ২ টেবিল চামচ জিঙ্ক অক্সাইড, ১/২ চা চামচ ভিটামিন ই অয়েল , ৩/৪ টেবিল চামচ ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিন। ঠান্ডা হলে ভাল করে নাড়ুন। বাজারে সানস্ক্রিন ব্যবহার করতে না চাইলে এটি ব্যবহার করতে পারেন। এটি নিরাপদ এবং কার্যকর।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-25 10:18:15
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে রাখুন উচ্চ রক্তচাপের সমস্যা, রোজকার ডায়েটে রাখুন এই খাবার!ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে রাখুন উচ্চ রক্তচাপের সমস্যা, রোজকার ডায়েটে রাখুন এই খাবার!
Next Post:শুধু মুখশুদ্ধি নয়, কোলেস্টেরল কমাতে ও দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে মৌরি!শুধু মুখশুদ্ধি নয়, কোলেস্টেরল কমাতে ও দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে মৌরি!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top