• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / বেকিং সোডা ও লেবুর রস ব্যবহারে ত্বকের রুক্ষতা দূর!

বেকিং সোডা ও লেবুর রস ব্যবহারে ত্বকের রুক্ষতা দূর!

July 16, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
বেকিং সোডা ও লেবুর রস ব্যবহারে ত্বকের রুক্ষতা দূর!

রুক্ষতার কারণে ত্বকে অনেক দ্রুত বলিরেখা পড়ে। যার ফলে বয়স্ক মনে হয়। এই বলিরেখা দূর করতে চাইলে আগে আপনার ত্বকের রুক্ষতা দূর করতে হবে। এ ক্ষেত্রে বেকিং সোডা ও লেবুর রস ব্যবহার করতে পারেন। এই উপাদান দুটি অতিরিক্ত শুষ্কতা দূর করে ত্বক নরম ও মসৃণ করে।

ত্বকের রুক্ষতা দূর করতে বেকিং সোডা ও লেবুর রস ব্যবহারের নিয়ম দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।

যা যা লাগবে
বেকিং সোডা, লেবুর রস ও পানি। বেকিং সোডা ত্বকের মরা কোষ ও ময়লা দূর করে ত্বক নরম করে। এ ছাড়া এই উপাদানটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বেশ কার্যকর। অন্যদিকে লেবুর রস কালচে ভাব দূর করে ত্বক উজ্জ্বল ও মসৃণ করে।

যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি বাটিতে এক চা চামচ বেকিং সোডা, এক চা চামচ লেবুর রস ও সামান্য পানি মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার পুরো মুখে লাগিয়ে কিছুক্ষণ হালকাভাবে ম্যাসাজ করুন। এরপর ১০ মিনিট অপেক্ষা করুন। এখন হালকা গরম পানি ও মাইল্ড সাবান দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন, অনেক দ্রুত ত্বকের রুক্ষতা দূর হয়ে যাবে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-16 12:12:56
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সানবার্ন দূর করবে যে ৫টি ফেসপ্যাকসানবার্ন দূর করবে যে ৫টি ফেসপ্যাক
Next Post:এক সপ্তাহে দূর করুন ব্রণ!এক সপ্তাহে দূর করুন ব্রণ!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top