• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / এক সপ্তাহে দূর করুন ব্রণ!

এক সপ্তাহে দূর করুন ব্রণ!

July 16, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
এক সপ্তাহে দূর করুন ব্রণ!

ব্রণ ত্বকের এমন একটি সমস্যা যা বারবারই ফিরে আসে। সাধারণত তৈলাক্ত ত্বকে ব্রণ বেশি হয়। আবার যাদের খুশকির সমস্যা রয়েছে, তাদেরও ব্রণ হয়। এ ছাড়া ময়লা-ধুলাবালি, প্রসাধনীর ব্যবহার ও অপর্যাপ্ত ঘুম তো রয়েছেই। এই সমস্যার পুরোপুরি সমাধান চাইলে নিমপাতার বিকল্প নেই। মাত্র এক সপ্তাহ টানা নিমপাতা ব্যবহারে ত্বকের ব্রণ একেবারেই দূর হয়।

খুব সহজে ব্রণ দূর করতে কীভাবে ত্বকে নিমপাতা ব্যবহার করবেন সে সম্বন্ধে তিনটি পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।

নিমপাতার তেল
একটি ছোট বাটিতে নিমপাতার তেল নিয়ে হালকা গরম করুন। এবার এই তেল দিয়ে রাতে ঘুমানোর আগে প্রতিদিন ম্যাসাজ করুন। সারা রাত এভাবে রেখে দিন। সকালে ভালো করে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন অনেক দ্রুত আপনার মুখের ব্রণ দূর হয়ে যাবে।

নিমপাতা ও হলুদ গুঁড়ো
যদি আপনার মুখে ব্রণের পরিমাণ বেশি থাকে, তাহলে নিমপাতা বাটার সঙ্গে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে লাগান। নিমপাতার মতো হলুদের গুঁড়োও মুখে অ্যান্টিসেপটিকের কাজ করে। এই প্যাক ব্রণের জীবাণু পুরোপুরি ধ্বংস করে।

নিমপাতা ও দারুচিনি গুঁড়ো
এক চা চামচ দারুচিনি গুঁড়োর সঙ্গে দুই টেবিল চামচ নিমপাতা বাটা মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এই প্যাক ব্রণের মুখ বন্ধ করে, যাতে পুনরায় ফিরে না আসে।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-16 12:40:20
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:বেকিং সোডা ও লেবুর রস ব্যবহারে ত্বকের রুক্ষতা দূর!বেকিং সোডা ও লেবুর রস ব্যবহারে ত্বকের রুক্ষতা দূর!
Next Post:সূর্যরশ্মি থেকে ত্বকের সুরক্ষা – DesheBidesheসূর্যরশ্মি থেকে ত্বকের সুরক্ষা - DesheBideshe

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top