• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সানবার্ন দূর করবে যে ৫টি ফেসপ্যাক

সানবার্ন দূর করবে যে ৫টি ফেসপ্যাক

July 16, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
সানবার্ন দূর করবে যে ৫টি ফেসপ্যাক

দিন যতই যাচ্ছে গরম ততই বাড়ছে। তাপের আধ্যিকের কারণে ঘর থেকে বের হওয়াই দায়। তাই বলে তো ঘরে বসে থাকা সম্ভব নয়। প্রতিদিনই কোন না কোন কাজে ঘরের বাইরে যেতে হচ্ছে আপনাকে, আর সূর্যের তাপে পুড়ছে আপনার ত্বক। একবার ত্বকে সানবার্ন দেখা দিলে তা দূর করা বেশ কষ্টসাধ্য। তাই সানবার্ন থেকে ত্বককে রক্ষা করতে ব্যবহার করুন ঘরোয়া কিছু প্যাক।

১। লেবুর রস
লেবুর ব্লিচিং উপাদান ত্বকের সানট্যান দূর করতে সাহায্য করে। সানবার্ন হওয়া স্থানে লেবুর রস সরাসরি ব্যবহার করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া লেবুর রস এবং চিনি মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন। এটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন।

২। বেসন এবং হলুদের প্যাক
দুই টেবিল চামচ বেসন, এক চিমটি হলুদ, এক টেবিল চামচ দুধ, এক টেবিল চামচ কমলার খোসা গুঁড়ো এবং গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই দিন এটি ব্যবহার করুন। এটি ত্বকের মৃত কোষ দূর করে ত্বকের কালো দাগ দূর করে।

৩। টকদই
এক কাপ টকদই এর সাথে একটি শসার রস, একটি টমেটোর রস এবং আধা কাপ বেসন মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই প্যাকটি মুখ এবং ঘাড়ে ব্যবহার করুন। ৩০-৪৫ মিনিট পর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনি চাইলে শুধু টকদই ত্বক লাগিয়ে রাখতে পারেন। ভাল ফল পেতে টকদইয়ের সাথে টমেটো এবং লেবুর রস মিশিয়ে নেওয়া উচিত।

৪। আলুর রস
একটি ছোট আলুর রস এবং একটি লেবুর রস মিশিয়ে নিন। আপনি চাইলে লেবুর রস ব্যবহার নাও করতে পারেন। একটি তুলোর বলে এটি ভিজিয়ে রোদে পোড়া স্থানে লাগিয়ে নিন। ২০ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৫। অ্যালোভেরা জেল
রোদে পোড়া দাগ দূর করার জন্য অ্যালোভেরা জেল বেশ কার্যকরী। রোদে পোড়া স্থানে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। এটি সারা রাত রাখুন। পরের দিন সকালে ধুয়ে ফেলুন।



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-16 12:10:58
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:চুল সোজা করার উপাদান রয়েছে রান্না ঘরেই!চুল সোজা করার উপাদান রয়েছে রান্না ঘরেই!
Next Post:বেকিং সোডা ও লেবুর রস ব্যবহারে ত্বকের রুক্ষতা দূর!বেকিং সোডা ও লেবুর রস ব্যবহারে ত্বকের রুক্ষতা দূর!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top