• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / একটি মাত্র পাতা দূর করে দেবে ত্বকের বলিরেখা এবং কালো দাগ

একটি মাত্র পাতা দূর করে দেবে ত্বকের বলিরেখা এবং কালো দাগ

July 15, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
একটি মাত্র পাতা দূর করে দেবে ত্বকের বলিরেখা এবং কালো দাগ

ত্বকের বলিরেখা বা কালো দাগ নিয়ে আমাদের চিন্তার শেষ নেই। একটি ছোট দাগ ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। অপরদিকে বয়স বৃদ্ধি পাবার সাথে সাথে ত্বকে বলিরেখা দেখা দিয়ে থাকে। চোখের চারপাশ, গাল অথবা কপালে দেখা দিয়ে থাকে বলিরেখা। সাধারণত বয়স ৩০ এর পর ত্বকে বলিরেখা দেখা দেয়া শুরু হয়। তবে অতিরিক্ত কসমেটিক্সসের ব্যবহার, স্কিন ট্রিটমেণ্টের কারণে বয়সে আগেই অনেকের ত্বকে বলিরেখা পড়ে থাকে।

ত্বকের বলিরেখা এবং কালো দাগ দূর করে দিবে একটিমাত্র পাতা! ভাবছেন কীভাবে? আসুন তাহলে জেনে নিই কিভাবে পেয়ারা পাতা দূর করবে ত্বকের কালো দাগ এবং বলিরেখা।
যেভাবে তৈরি করবেন

১। একটি পাত্রে কিছু পেয়ারা পাতা গুঁড়ো করে পানিতে দিয়ে ফুটতে দিন।
২। পানি বাদামী রং ধারণ করার আগ পর্যন্ত ফুটিয়ে নিন।
৩। পানি বাদামী রং ধারণ করলে চুলা নিভিয়ে ফেলুন। ঠান্ডা হতে দিন।
৪। একটি তুলোর বল পানিতে ভিজিয়ে নিয়ে সারা মুখে লাগিয়ে ফেলুন।
৫। ১৫-২০ মিনিট এটি লাগিয়ে অপেক্ষা করুন।
৬। তারপর কুসুম গরম  পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৭। এটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন।

কার্যকারণ
পেয়ারা পাতায় প্রাকৃতিক টোনিং উপাদান রয়েছে যা ত্বকের কালো দাগ এবং ছোপ ছোপ দাগ কার্যকরভাবে দূর করে থাকে। এর অ্যান্টিসেপটিক উপাদান ত্বকের ব্যাকটেরিয়া দূর করে থাকে।

ত্বকে অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ কমে গেলে বলিরেখা দেখা দিয়ে থাকে। পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা ত্বকের বলিরেখা দূর করে থাকে।

সতর্কতা:
এটি ব্যবহারের পর ত্বকে জ্বালাপোড়া দেখা দিলে, সাথে সাথে এটি ব্যবহার করা বন্ধ করুন।

এস সি



স্বাস্থ্য | DesheBideshe
2021-07-15 11:45:06
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কলা, আপেল এবং কমলা খাওয়ার সময় এই ভুল কখনই নয়, কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?কলা, আপেল এবং কমলা খাওয়ার সময় এই ভুল কখনই নয়, কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
Next Post:তেষ্টা মেটাতে জল খান, কিন্তু অতিরিক্ত জলপানেরও খারাপ দিক আছে!তেষ্টা মেটাতে জল খান, কিন্তু অতিরিক্ত জলপানেরও খারাপ দিক আছে!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top