• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / তেষ্টা মেটাতে জল খান, কিন্তু অতিরিক্ত জলপানেরও খারাপ দিক আছে!

তেষ্টা মেটাতে জল খান, কিন্তু অতিরিক্ত জলপানেরও খারাপ দিক আছে!

July 15, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
তেষ্টা মেটাতে জল খান, কিন্তু অতিরিক্ত জলপানেরও খারাপ দিক আছে!

হাইলাইটস

  • জলই জীবন। কম জল খেলে শরীরের ক্ষতি। কিন্তু উল্টোটাও সত্যি।
  • বেশি জল খাওয়াও কিন্তু ভালো নয়, তেমনটাই বলেন বিশেষজ্ঞরা।
  • এতে কিডনি এবং হার্টের উপর চাপ বাড়তে পারে।

এই সময় ডিজিটাল ডেস্ক: জলই জীবন। কম জল খেলে শরীরের ক্ষতি। কিন্তু উল্টোটাও সত্যি। বেশি জল খাওয়াও কিন্তু ভালো নয়, তেমনটাই বলেন বিশেষজ্ঞরা। এতে কিডনি এবং হার্টের উপর চাপ বাড়তে পারে।

চিকিৎকদের মতে, অতিরিক্ত জল খেলে রক্তের ঘনত্ব কমবে। কমবে নুনের পরিমাণও। ফুলবে শরীর, মাথা। মাথার যন্ত্রণা থেকে শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। আসলে বর্ষা হলেও রোদের তাপে বাড়ছে গরম। এর ফলে জল তেষ্টা বেড়ে যায়। বেড়ে যায় সারা দিনে জল খাওয়ার পরিমাণও। কিন্তু অতিরিক্ত জলপানেরও খারাপ দিক আছে। তাতে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যেতে পারে। শরীর ঠিক করে কাজ করার জন্য জল অতি প্রয়োজনীয়। শরীরে জমা দূষিত পদার্থও মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। এ জন্য যত ঘনঘন জলপান করা যায়, ততই শরীর পরিষ্কার হয়।

কিন্তু অতিরিক্ত জল খেয়ে ফেললে কী হবে? এমনকি বিপুল পরিমাণে জলপানে মৃত্যু পর্যন্ত হতে পারে। বেশি জল খেলে কী কী প্রভাব দেখা যায় জেনে নিন…

কিডনিতে চাপ: আমাদের কিডনি প্রতি ঘণ্টায় সর্বাধিক ১ লিটার মতো মূত্র উৎপাদন করতে পারে। তাই এর বেশি জল ঘণ্টা বরাদ্দে শরীরকে দিতে নেই। সে ক্ষেত্রে কিডনি বিকল হওয়ার আশঙ্কা থাকে।

সোডিয়ামের ঘাটতি: অল্প সময়ের মধ্যে ৩-৪ লিটার জল খেয়ে ফেললে শরীরের প্রয়োজনীয় লবন বেরিয়ে যায়। তার মধ্যে অন্যতম হল সোডিয়াম। এতে শরীরের কাজকর্মে গণ্ডগোল দেখা দেয়।

মস্তিষ্কে প্রভাব: অতিরিক্ত জল খেয়ে ফেললে যদি সোডিয়ামের মাত্রা মারাত্মক ভাবে কমে যায়, তা হলে মস্তিষ্কের কোষ নষ্ট হতে থাকে। তাতে পক্ষাঘাত তো বটেই এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

কতটা জল খাওয়া উচিত: দিনের মাথায় ২-৩ লিটার জল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে বয়স, অভ্যাস এবং স্বাস্থ্যের উপর নির্ভর করে তা সামান্য এ দিক ও দিক হলে ক্ষতি নেই।

কেউ বলেন, দিনে ৮ গ্লাস জল তো কেউ বলেন ২ লিটার জলই যথেষ্ট। কিন্তু প্রত্যেকের শরীরে জলের চাহিদা সমান নয়। শরীরের গড়ন এবং আমরা কে কতটা কাজ করি, কী ধরনের খাবার খাই, তার ওপর নির্ভর করে শরীরে জলের চাহিদা।

বিশেষজ্ঞদের মতে, যাঁর যত ওজন তাকে ৩০ দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা বেরোবে, ঠিক তত লিটার জল দৈনিক পান করতে হবে তাঁকে। রোজ আধঘণ্টার ওয়ার্কআউট করলে আরও ৭০০ মিলিলিটার জল অতিরিক্ত পান করতে হবে। সবজি-ফল বেশি খেলে জল একটু কম খেলে ক্ষতি নেই। কারণ, আমরা যে পরিমাণ জল খাই, তার ২০-২৫ শতাংশ আসে খাবার থেকে। তাই জল কমও নয়, বেশিও নয়। বিপদ এড়াতে জল খেতে হবে মেপে।

Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-07-15 12:14:55
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:একটি মাত্র পাতা দূর করে দেবে ত্বকের বলিরেখা এবং কালো দাগএকটি মাত্র পাতা দূর করে দেবে ত্বকের বলিরেখা এবং কালো দাগ
Next Post:কলা খেয়ে খোসাটি ফেলে দেন? তবে গুণ জানলে আর ফেলবেন না!কলা খেয়ে খোসাটি ফেলে দেন? তবে গুণ জানলে আর ফেলবেন না!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top