• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / হয়ে গেল রান্নার প্রতিযোগিতা

হয়ে গেল রান্নার প্রতিযোগিতা

February 8, 2010 Category: লাইফস্টাইল

৪ ফেব্রুয়ারি হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে অনুষ্ঠিত হয়ে গেল মনিটর-মালয়েশিয়া পামঅয়েল শেফ অব দি ইয়ার-২০০৯ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বেসামরিক বিমান চলাচল ও পর্যটনবিষয়ক মন্ত্রী জিএম কাদের বলেন, রন্ধনশিল্পীদের থেকে সেরা জনকে খুঁজে বের করাটা বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার। কারণ এখানকার প্রতিটি খাবারই ভিন্ন ভিন্ন স্বাদে আলাদা একটা বৈশিষ্ট্য ধারণ করে।
এ বছর সারা দেশ থেকে প্রায় তিন হাজারেরও বেশি রেসিপি জমা পড়ে। রান্না ও পুষ্টিবিদ সিদ্দিকা কবিরের নেতৃত্বে এক বিচারক কমিটি তাদের মধ্য থেকে ১০ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্যায়ের জন্য বাছাই করে। প্রতিযোগিতার বিষয় ছিল মূল খাবার ও সবজি দিয়ে তৈরি খাবার।
আদি মেজবানির গোশত আর সবজি মাশরুম ভুনা রান্না করে এবারের শেফ অব দি ইয়ার-২০০৯ নির্বাচিত হয়েছেন ঢাকার নুসরাত খান। প্রথম ও দ্বিতীয় রানারআপ হন যথাক্রমে ফরিদা পারভীন এবং জোহরা আকবর।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার জামালউদ্দিন বিন সাবেহ। এ ছাড়া উপস্থিত ছিলেন মালয়েশিয়ান পামঅয়েল কাউন্সিলের অঞ্চল ব্যবস্থাপক (বাংলাদেশ, নেপাল ও মিয়ানমার) এ কে এম ফখরুল আলম এবং এমিরেটসের বাংলাদেশের ভারপ্রাপ্ত অঞ্চল ব্যবস্থাপক হুসাইন আল সাফী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে লোকনৃত্য আর পাহাড়ি নৃত্যের আয়োজন মাতিয়ে রাখে দর্শকদের।

আবু হেনা
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ০৯, ২০১০

Tag: খাবার, ঢাকা, পুষ্টিবিদ, রান্না, রেসিপি

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:দেশি খাবারের উৎসব
Next Post:এবার ইস্কাটনে কেএফসি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top