• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ৫০ পার করেননি, তাঁদের মত্যু সংখ্যাই বেশি করোনায় বলছে AIIMS

৫০ পার করেননি, তাঁদের মত্যু সংখ্যাই বেশি করোনায় বলছে AIIMS

June 29, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
৫০ পার করেননি, তাঁদের মত্যু সংখ্যাই বেশি করোনায় বলছে AIIMS

নিজস্ব প্রতিবদন: পঞ্চাশও পার করেনি যাঁরা, কোভিডে মৃত্যুতে তাঁদের সংখ্যাই বেশি। এমনই তথ্য জানাল দিল্লির All India Institute of Medical Sciences (AIIMS)। সম্প্রতি সেখানকার গবেষকরা একটি সমীক্ষা চালায়। যাতে দেখা যাচ্ছে কোভিডে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে  ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ জনের। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে, যাঁদের বয়স ছিল ৫০-এর কম। 

‘Indian Journal of Critical Care Medicine’-এ প্রকাশিত হয়েছে এই সমীক্ষা। যে সমস্ত প্রাপ্তবয়স্ক ৪ এপ্রিল থেকে ২৪ জুলাইয়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাঁদের ওপরই সমীক্ষা চালানো হয়।  কী কারণে মৃত্যু হচ্ছে তা জানতেই এই সমীক্ষাটি করা হয়। 

সমীক্ষা চলাকালীন হাসপাতালে ভর্তি হয় ৬৫৪ জন। যাঁরা প্রত্যেকেই ভর্তি হন ICU-তে। যার মধ্যে মৃত্যু হয়েছে ২৪৭ জনের। অর্থাৎ মৃতের হার ৩৭.৭ %। যার মধ্যে ছিল ১৮ থেকে ৫০, ৫১ থেকে ৬৫ বছরের রোগীরা। ১৮ থেকে ৫০ মধ্যে যাঁদের বয়স তাঁদের ৪২.১ শতাংশের মৃত্যু হয়েছে। মৃত্যুর মূল কারণ হাইপার টেনশন, ডায়াবেটিস, ও ক্রনিং  কিডনির সমস্যা। এছাড়া কাশি, জ্বর তো লেগেই ছিল। 

প্রসঙ্গত, যে ৪৬ জন শিশু সেই সময় হাসপাতালে ভর্তি হয়েছিল। তার মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ সেই পরিসংখ্যানের ভিত্তিতে শিশুর মৃত্যর হার ১৩ শতাংশ। 



Zee24Ghanta: Health News
2021-06-29 11:54:27
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সকালে ঘুম থেকে উঠে খাবারে অরুচি? কঠিন অসুখের লক্ষণ, এখনই সতর্ক হোন!সকালে ঘুম থেকে উঠে খাবারে অরুচি? কঠিন অসুখের লক্ষণ, এখনই সতর্ক হোন!
Next Post:Mishri Benefits: আয়ুর্বেদে অনেক গুণ মিছরির, এই সমস্যাগুলিতে ম্যাজিকের মতো কাজ করে!Mishri Benefits: আয়ুর্বেদে অনেক গুণ মিছরির, এই সমস্যাগুলিতে ম্যাজিকের মতো কাজ করে!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top