• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / গবেষকরা বলছেন কভিড -১৯ ‘এর ডেল্টা প্রকরণ সব চেয়ে বেশি সংক্রামক

গবেষকরা বলছেন কভিড -১৯ ‘এর ডেল্টা প্রকরণ সব চেয়ে বেশি সংক্রামক

June 17, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
গবেষকরা বলছেন কভিড -১৯ ‘এর ডেল্টা প্রকরণ সব চেয়ে বেশি সংক্রামক

একটি নতুন গবেষণায় বলা হচ্ছে কভিড-১৯ ‘এর ডেল্টা প্রকরণটি প্রথমে যুক্তরাজ্যে সনাক্ত আলফা প্রকরণের চেয়ে অনেক বেশি সংক্রামক এবং মারাত্মক । তবে সুখবর হচ্ছে কিছুটা কম হলেও টীকা এ ক্ষেত্রেও অনেকটাই কার্যকর। বহনযোগ্য রোগের গতি নির্ধারক হারভার্ড টি. এইচ .চান স্কুল অফ পাব্লিক হেলথ সেন্টারের সংক্রামক ব্যাধি বিভাগের সহযোগী অধ্যাপক বিল হ্যানেজ বলছেন, “ অন্যান্য প্রকরণের চেয়ে ডেল্টা বিশ্বব্যাপী একটি উদ্বেগজনক প্রকরণ”। ধনী দেশগুলোর বাইরে টীকা প্রদান যখন অত্যন্ত ধীরগতিতে চলছে তখন সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটির জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক উইলিয়াম পাউডারলি বলেন , “ বিশ্বের বেশির ভাগই অস্বাভাবিক ঝুঁকির সম্মুখীন”।

এই ডেল্টা প্রকরণটি প্রথমে ভারতে সনাক্ত হয় । সম্ভবত সে দেশে এই রোগ সংক্রমণ মারাত্মক ভাবে ছড়িয়ে পড়ার পেছনে ডেল্টা প্রকরণটিই দায়ী। যুক্তরাজ্যে যখন এই প্রকরণটি ছড়ালো তখন তা কয়েক সপ্তাহের মধ্যে অ্যালফা প্রকরণকে ছাড়িয়ে গেল। বর্তমানে যুক্তরাজ্যে এই ডেল্টা প্রকরণই নতুন সংক্রমণের ৯০% ‘র জন্য দায়ী বলে সরকারি সংখ্যায় জানা যায়। এডিনব্রা বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক পরিচর্যা বিভাগের অধ্যাপক আজিজি শেখ বলেন, “যে গতিতে এ রোগ ছড়িয়েছে ,তা রীতিমতো আশংকাজনক। সম্প্রতি দ্য ল্যানসেট জার্নালে প্রকাশিত একটি গবেষামূলক লেখায় শেখ এবং তাঁর সহকর্মীরা বলছেন যে কভিড-১৯ এর ডেল্টা প্রকরণে সংক্রমিত রোগিদের ৮৫%’এরই হাসপাতালে ভর্তির সম্ভাবনা , আলফা প্রকরণের রোগিদের চেয়ে বেশি

স্বাস্থ্য – ভয়েস অব আমেরিকা
2021-06-17 17:43:12
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ডিনারে নিয়মিত রেড মিট খান? হৃদরোগের আশঙ্কা গবেষণায়!ডিনারে নিয়মিত রেড মিট খান? হৃদরোগের আশঙ্কা গবেষণায়!
Next Post:দিনরাত কোভিড সংক্রান্ত খবরে আশঙ্কা জমছে মনে? যেভাবে নিজেকে শান্ত করবেনদিনরাত কোভিড সংক্রান্ত খবরে আশঙ্কা জমছে মনে? যেভাবে নিজেকে শান্ত করবেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top