• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ডিনারে নিয়মিত রেড মিট খান? হৃদরোগের আশঙ্কা গবেষণায়!

ডিনারে নিয়মিত রেড মিট খান? হৃদরোগের আশঙ্কা গবেষণায়!

June 17, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ডিনারে নিয়মিত রেড মিট খান? হৃদরোগের আশঙ্কা গবেষণায়!

হাইলাইটস

  • হৃদরোগ, হাই প্রেশার, কোলেস্টেরল ইত্যাদির প্রকোপ বাড়ানোর ব্যাপারে যতই নাম খারাপ থাক, রেড মিট পুরোপুরি ছেঁটে ফেলা ভোজনরসিকের পক্ষে অসাধ্য কাজ৷
  • তবে, গবেষণা বলছে রাতের খাবারে রেড মিট বাদ দিলে তা হৃদরোগের ঝুঁকি কমিয়ে দিতে পারে ১০ শতাংশ।

এই সময় ডিজিটাল ডেস্ক: হৃদরোগ, হাই প্রেশার, কোলেস্টেরল ইত্যাদির প্রকোপ বাড়ানোর ব্যাপারে যতই নাম খারাপ থাক, রেড মিট পুরোপুরি ছেঁটে ফেলা ভোজনরসিকের পক্ষে অসাধ্য কাজ৷ তবে, গবেষণা বলছে রাতের খাবারে রেড মিট বাদ দিলে তা হৃদরোগের ঝুঁকি কমিয়ে দিতে পারে ১০ শতাংশ।

দ্য জার্নাল অফ ক্লিনিকাল এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজময়ে প্রকাশিত এই গবেষণায় অংশ নেন ২৭,৯১১ জন যুক্তরাষ্ট্রের নাগরিক। সেখানে দেখা গেছে, যাঁরা রাতের খাবারে রেড মিট বাদ দিয়ে সবজি বা উদ্ভিজ্জ উৎসের কোন খাবার খেয়েছেন তাঁদের হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম। আর যাঁরা প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট কিংবা মাংস খেয়েছেন তাদের সে তুলনায় অনেকটাই বেশি। রাতে মাংস বাদ দেওয়াটা কেনো হৃদরোগের ঝুঁকি কমায় সেই পর্যালোচনা গবেষণায় না থাকলেও সম্ভাব্য কিছু কারণ তুলে ধরেছেন চিকিৎসক হানস।

তিনি বলেন, ‘শস্যজাতীয় ও উদ্ভিজ্জ উৎসের খাবার রক্তনালীর এন্ডোথেলিয়াল ফাংশনকে জোরদার করে। ফলে রক্তচাপ যদি বাড়ে তবে রক্তনালীও তার সঙ্গে তাল মিলিয়ে প্রসারিত হতে পারে। এর কারণ হলো উদ্ভিজ্জ খাবার থেকে ভোজ্য আঁশ মেলে প্রচুর, ‘স্যাচুরেটেড ফ্যাট’ থাকে কম। উদ্ভিজ্জ খাবারে ‘নাইট্রাস অক্সাইড’ থাকে বেশি যা রক্তচাপ কমায়। ‘ফাইটোনিউট্রিয়েন্ট’ আর ‘অ্যান্টি-অক্সিডেন্টও মেলে প্রচুর যা হৃদযন্ত্রের সুস্বাস্থ্য বজায় রাখতে অনন্য। সাম্প্রতিক একটি গবেষণার সূত্র ধরে বিজ্ঞানীরা জানিয়েছেন রেড মিট সব বিপদের মূলে শুধু স্যাচুরেটেড ফ্যাট আর কোলেস্টেরল নয়৷ নিয়মিত ও প্রচুর পরিমাণে এই জাতীয় মাংস খেলে পাকস্থলিতে কিছু ক্ষতিকারক ব্যাকটিরিয়া দ্রুত গতিতে বাড়তে শুরু করে৷ এদের উপস্থিতিতে মাংসের কারনিটিন নামের উপাদান ভেঙে গিয়ে ট্রাইমিথাইল্যামিন যৌগে পরিণত হয়। যা আবার রক্তে শোষিত হয়ে ও লিভারের বিপাক ক্রিয়ায় ভেঙে পরিণত হয় ট্রাইমিথাইল্যামিন-এন-অক্সাইডে৷ হার্টের সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালিতে চর্বি জমিয়ে ইসকিমিক হৃদরোগের সূত্রপাত ঘটাতে যা অদ্বিতীয়৷

Unhealthy Foods: করোনাকালে কোন কোন খাবার আপনার ইমিউনিটি কমাতে পারে, জানেন…
সাম্প্রতিক একটি গবেষণার সূত্র ধরে বিজ্ঞানীরা জানিয়েছেন গরু, শুয়োর বা খাসির মাংসের সব বিপদের মূলে শুধু স্যাচুরেটেড ফ্যাট আর কোলেস্টেরল নয়৷ নিয়মিত ও প্রচুর পরিমাণে এই জাতীয় মাংস খেলে পাকস্থলিতে কিছু ক্ষতিকারক ব্যাকটিরিয়া দ্রুত গতিতে বাড়তে শুরু করে৷ এদের উপস্থিতিতে মাংসের কারনিটিন নামের উপাদান ভেঙে গিয়ে ট্রাইমিথাইল্যামিন যৌগে পরিণত হয়। যা আবার রক্তে শোষিত হয়ে ও লিভারের বিপাক ক্রিয়ায় ভেঙে পরিণত হয় ট্রাইমিথাইল্যামিন-এন-অক্সাইডে৷ হার্টের সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালিতে চর্বি জমিয়ে ইসকিমিক হৃদরোগের সূত্রপাত ঘটাতে যা অদ্বিতীয়৷

তবে হ্যাঁ, যদি ন’মাসে-ছ’মাসে খান, চর্বি ছেঁটে খান ও দু’-এক টুকরোয় সন্তুষ্ট থাকেন, খেতে পারেন৷ আর সঙ্গে যদি দু’-একটা নিয়ম মানতে পারেন, তা হলে তো হয়েই গেল৷

Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-06-17 16:53:25
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:বিশ্বের মাত্র ৪৩ জনের শরীরে বইছে এই রক্ত! বিস্তারিত জানলে চমকে যাবেন - Kolkata24x7বিশ্বের মাত্র ৪৩ জনের শরীরে বইছে এই রক্ত! বিস্তারিত জানলে চমকে যাবেন – Kolkata24x7
Next Post:গবেষকরা বলছেন কভিড -১৯ ‘এর ডেল্টা প্রকরণ সব চেয়ে বেশি সংক্রামকগবেষকরা বলছেন কভিড -১৯ ‘এর ডেল্টা প্রকরণ সব চেয়ে বেশি সংক্রামক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top