• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / আপনার ইমিউনিটি দুর্বল নয়তো ? জেনে নিন লক্ষণগুলো  – Kolkata24x7

আপনার ইমিউনিটি দুর্বল নয়তো ? জেনে নিন লক্ষণগুলো  – Kolkata24x7

June 11, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
আপনার ইমিউনিটি দুর্বল নয়তো ? জেনে নিন লক্ষণগুলো  - Kolkata24x7

কলকাতা: মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা (immunity) আমাদের শরীরকে বিভিন্ন ভাইরাল (viral), ব্যাকটেরিয়া (bacteria) বা ছত্রাক (fungus) ঘটিত সংক্রমণ থেকে রক্ষা করে। ইমিউনিটি আমাদের ভয়ঙ্কর প্যাথজেন (Pathogen) এর হাত থেকে রক্ষা করে। অনেক ক্ষেত্রে ভাইরাস শরীরে প্রবেশ করলেও রোগ প্রতিরোধ ক্ষমতা তাকে চিহ্নিত করে এবং সেই ভাইরাসকে নিষ্ক্রিয় করে। আপনি যদি ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন অথবা অস্বস্তি বোধ করেন এর কারণ হতে পারে আপনার দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা। এই করোনা আবহে যেখানে চিকিৎসকরা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে নিয়মিত বিভিন্ন পদ্ধতির মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বলছেন, তখন যদি প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তবে সেটা সমস্যার কারণ হতে পারে। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার লক্ষণগুলো জেনে নেওয়া যাক।

১. আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার ৭০ শতাংশ আমাদের অন্ত্রতে থাকে। অন্ত্রে উপস্থিত ব্যাকটেরিয়া প্যাথজেনের সঙ্গে লড়াই করে এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মূলত T cell এই কাজে মুখ্য ভূমিকা পালন করে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে পেটের নানা রকম সমস্যা দেখা দিতে পারে। যেমন ডায়ারিয়া, গ্যাসের সমস্যা, কোষ্ঠ কাঠিন্য ইত্যাদি দেখা দিতে পারে।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে ক্ষত স্থান সারতে সময় লাগে। ইমিউন সিস্টেম ক্ষত স্থানের আঘাত দ্রুত সরিয়ে তুলতে সাহায্য করে। কারণ রোগ প্রতিরোধী ক্ষমতা বেশী থাকলে নতুন কোষ উৎপাদন দ্রুত হয় এবং ক্ষত স্থান দ্রুত সেরে ওঠে।

৩. অতিরিক্ত ক্লান্তি ও অবসাদ দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার অন্যতম প্রধান লক্ষণ। পর্যাপ্ত ঘুমের পরও যদি আপনি ক্লান্তি অনুভব করেন তবে বুঝতে হবে সমস্যা রয়েছে। এনার্জি লেভেলের সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা সমানুপাতিক। এই ধরনের সমস্যা দেখা দিলে নিয়মিত যোগ ও শরীর চর্চা করলে ফলাফল মিলতে পারে কারণ এর ফলে রক্ত সঞ্চালন দ্রুত হয় এবং স্নায়ুতন্ত্র শক্তিশালী হয়।

৪. ঘন ঘন সর্দি কাশির প্রবণতা কম ইমিউনিটির একটি প্রধান লক্ষণ। গবেষণা অনুযায়ী প্রাপ্ত বয়স্কদের বছরে দু তিন বারের বেশি সর্দি কাশির সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু যদি দেখা যায় ঘন ঘন আপনি সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছেন তখন বুঝতে হবে যে আপনার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। যাঁরা ধূমপান করে থাকেন তাদের এই সমস্যা হওয়ার সম্ভাবনা সর্বাধিক কারণ ধূমপান রোগ প্রতিরোধী কোষ গুলিকে দুর্বল করে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-06-11 13:50:29
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সমবয়সী যুগলদের প্রেম বেশি স্থায়ী! কারণ জানেন?সমবয়সী যুগলদের প্রেম বেশি স্থায়ী! কারণ জানেন?
Next Post:Charminar Biryani: উইকএন্ড জমে উঠুক বাড়ির তৈরি চারমিনার বিরিয়ানিতেCharminar Biryani: উইকএন্ড জমে উঠুক বাড়ির তৈরি চারমিনার বিরিয়ানিতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top