• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / গ্রহণ কি গর্ভবতী মহিলাদের জন্য ক্ষতিকর! এই সময় সতর্ক থাকা জরুরি?

গ্রহণ কি গর্ভবতী মহিলাদের জন্য ক্ষতিকর! এই সময় সতর্ক থাকা জরুরি?

June 10, 2021 Category: লাইফস্টাইল
গ্রহণ কি গর্ভবতী মহিলাদের জন্য ক্ষতিকর! এই সময় সতর্ক থাকা জরুরি?

হাইলাইটস

  • গ্রহণের সময় জানালা বন্ধ রাখুন এবং জানালায় মোটা পর্দা ঝুলিয়ে দিন।
  • যাতে গ্রহণের আলো কোনও ভাবেই ঘরে ঢুকতে না পারে।

এই সময় জীবন যাপন ডেস্ক: বুধবার, ১০ জুন বছরের প্রথম সূর্যগ্রহণ। বেলা ১টা ৪২ মিনিট থেকে শুরু হয়ে গ্রহণ চলবে সন্ধ্যে ৬টা ৪১ মিনিট পর্যন্ত। গ্রহণের প্রভাবে প্রকৃতিতে নেগেটিভ এনার্জি বেড়ে যায় বলে প্রচলিত বিশ্বাস। সেই কারণে গ্রহণের সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে গর্ভবতী মহিলাদের গ্রহণ চলাকালীন বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হয়।

সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় একেবারেই বৈজ্ঞানিক কারণে। কিন্তু ধর্মীয় বিশ্বাসে এই গ্রহণকে অনেকেই অশুভ বলে মনে করেন। এই সময় কোনও ধর্মীয় কাজ করা করেন না তাঁরা। ধর্মীয় বিশ্বাস মেনেই অনেকে আগে থেকে স্নান খাওয়া ইত্যাদি সেরে রাখেন। অনেকে ভাবেন গ্রহণ গর্ভাবস্থাতেও অশুভ প্রভাব ফেলে। আর তাই এইদিন যাঁরা হবু মা, তাঁদের বেশ কিছু নিয়ম মেনে চলার কথা বলা হয়। এই নিয়ম সেই আদ্যিকাল থেকে চলছে। বলা হয় গ্রহণে অশুভ প্রভাব পড়ে গর্ভস্থ সন্তানের উপর। কিন্তু এর কোনও রকম বৈজ্ঞানিক প্রমাণ নেই। জেনে নিন গ্রহণের সময় সাধারণ ভাবে গর্ভবতী মহিলাদের কী কী সতর্কতা অবলম্বন করতে বলা হয়।

* গ্রহণের সময় ছুরি, কাঁচি বা সূচের মতো কোনও ধারালো জিনিস ব্যবহার করবেন না।

* এই সময় কিছু না খাওয়াই ভালো।

* গ্রহণের সময় জানালা বন্ধ রাখুন এবং জানালায় মোটা পর্দা ঝুলিয়ে দিন। যাতে গ্রহণের আলো কোনও ভাবেই ঘরে ঢুকতে না পারে।

* গ্রহণের আগে তৈরি করা খাবার গ্রহণের পরে খাবেন না।

* গ্রহণ সম্পূর্ণ হলে স্নান করে নিতে হবে।

* গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের জলও খেতে নিষেধ করা হয়।

* খালি চোখে কখনোই গ্রহণ দেখার চেষ্টা করবেন না।

সূর্যগ্রহণ ২০২১: কেমন প্রভাব পড়বে কোন রাশির উপর? জেনে নিন…
তবে আমরা বলব প্রচলিত বিশ্বাস অনেক কিছু থাকে। অন্ধ ভাবে সবকিছু মেনে চলা ঠিক নয়। গর্ভবতী মহিলাদের শরীরে যাতে জলের ঘাটতি না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। গ্রহণের দীর্ঘ সময় তাঁদের পক্ষে না খেয়ে থাকাও ঠিক নয়। তবে সব সতর্কতাই যে অন্ধ বিশ্বাস, তা নয়। এর কয়েকটির পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। যেমন খালি চোখে গ্রহণ দেখতে বারণ করেন ডাক্তাররাও। এতে রেটিনার গুরুতর ক্ষতি হতে পারে। গ্রহণের সময় পরিবেশে ভাইরাস, ব্যাকটিরিয়া বেড়ে যায়। সেই কারণে এই সময় খাবার খেতে বারণ করা হয়।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-10 12:28:15
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:শীঘ্রই শুরু হবে Covaxin-এর চতুর্থ দফার ট্রায়াল, ঘোষণা Bharat Biotech-এরশীঘ্রই শুরু হবে Covaxin-এর চতুর্থ দফার ট্রায়াল, ঘোষণা Bharat Biotech-এর / Covaxin phase 4 trials to be conducted soon: Bharat Biotech
Next Post:Immune System:করোনাকালে এই ৫ অভ্যাসই নষ্ট করে দিতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা, জানতেন…Immune System:করোনাকালে এই ৫ অভ্যাসই নষ্ট করে দিতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা, জানতেন...

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top