• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / আম খেলে বাড়তে পারে ওজন ? জেনে নিন কতটা সত্যি – Kolkata24x7

আম খেলে বাড়তে পারে ওজন ? জেনে নিন কতটা সত্যি – Kolkata24x7

June 8, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
আম খেলে বাড়তে পারে ওজন ? জেনে নিন কতটা সত্যি - Kolkata24x7

কলকাতা: ফলের রাজা আম। আম (mango) খেতে যেমন রসালো, তেমনই সুস্বাদু। গ্রীষ্ম কাল আমের সময়। গ্রীষ্মের সময় হিমসাগর, ল্যাংড়া, ফজলি, গোলাপ খাস নানা ধরনের আম পাওয়া যায়। আম খেতে ভালোবাসে না এমন মানুষ ভূভারতে খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু অনেকেই মনে করেন আম খেলে ওজন বেড়ে যেতে পারে, বা যারা ডায়াবেটিসের (Diabetes) এর সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে বেড়ে যেতে পারে রক্তে শর্করার পরিমাণ। এই ধারণা কতটা সত্যি আসুন জেনে নেওয়া যাক।

আম মরসুমি একটি ফল। আমে উপস্থিত নানা উপাদান দেহে পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম। আমে রয়েছে ভিটামিন এ (Vitamin A), ভিটামিন সি (Vitamin C), কপার ইত্যাদি নানা উপকারী পদার্থ। আমে চর্বির পরিমাণ খুবই কম। আম খেলে হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে এবং আমে উপস্থিত ফাইবার (Fibre) শরীরের জন্য ভীষণ উপকারী। আমের ফাইবার হৃদ রোগ (Heart diseases) ও টাইপ ২ ডায়াবেটিসের (Type 2 diabetes) সম্ভাবনা কমাতে সক্ষম।

তবে কোনো কিছুই অতিরিক্ত খাওয়া ভালো নয়। পুষ্টিবিদদের মতে অতিরিক্ত আম খেলে স্বাস্থ্যের সমস্যা হতে পারে। খাবারের পর আম খেলে সার্বিক ভাবে শরীরে ক্যালরির (Calorie) মাত্রা বৃদ্ধি পায়। আম খেলে ওজন বাড়ার সম্ভাবনা আরও বেড়ে যায় যখন অন্য কিছু সঙ্গে মিলিয়ে আম খাওয়া হয়। যেমন ম্যাঙ্গো লস্যি, ম্যাঙ্গো আইসক্রিম ইত্যাদি। তাই শুধু আম খাওয়া যেতে পারে। দিনে একটার বেশি আম খাওয়া কখনই উচিত নয়, সেই ক্ষেত্রে ওজন বৃদ্ধির সম্ভাবনা আছে।

আমের অন্যান্য গুণাগুণ:
১. গাজরের মত আমেও থাকে ক্যারোটিন যা চোখ ভালো রাখতে সাহায্য করে।

২. আমে থাকে কার্বোহাইড্রেট যা কমক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে

৩. আমে ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম দেহের হার ও দাঁতের জন্য উপকারী।

৪. আমে থাকে ফ্যাটি অ্যাসিড। যা হজম প্রক্রিয়াকে সাহায্য করে।

৫. আমে উপস্থিত থাকে পলিফেনল। পলিফেনল মহিলাদের স্তন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-06-08 19:08:19
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সেক্সের পর হাঁপানো ভালো, কিন্তু COPD বিপজ্জনক!সেক্সের পর হাঁপানো ভালো, কিন্তু COPD বিপজ্জনক!
Next Post:পায়ের তালুতে জ্বালাভাব, কমিয়ে ফেলতে মাথায় রাখুন এই ৫টি টিপসপায়ের তালুতে জ্বালাভাব, কমিয়ে ফেলতে মাথায় রাখুন এই ৫টি টিপস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top