• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / COVID cases down although test increases

COVID cases down although test increases

June 2, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
রাজ্যে পরীক্ষা বাড়লেও দৈনিক আক্রান্তের সংখ্যা আরও কমল, সুস্থতার হার ৯৩.৮৫%

নিজস্ব প্রতিবেদন: আরও কমল করোনা আক্রান্তের সংখ্যা। এতদিন পরীক্ষা খানিকটা কম হচ্ছিল। তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বাড়ার পরেও সংক্রমণ কমল রাজ্যে। দৈনিক আক্রান্তের সংখ্যা ৮৯২৩। নমুনা যাচাই করা হয়েছে ৭৫ হাজার ১৬১ জনের। মৃতের সংখ্যা ১৩৫। 
 

স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রামিতের সংখ্যা ৮,৯২৩। গত ১৯ এপ্রিল ৮ হাজার ৪২৬ জন সংক্রামিত হয়েছিলেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৫ হাজার ১৬১ জনের। ফলে নমুনা পরীক্ষার বাড়লেও সংক্রমণ কমা ভালো লক্ষণ বলে মনে করছে অনেকেই। সংক্রমণের হার ১১.০৯ শতাংশ। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ১,০৪০। ১ হাজার ৮৬০ জন সংক্রামিত উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্য যথাক্রমে ৬৭০, ৫৫১ ও ৬০৬।

গত ২৪ ঘণ্টায় কোভিডে মারা গিয়েছেন (COVID Death in West Bengal) ১৩৫ জন। গতকাল সংখ্যাটা ছিল ১৩৭। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে ৩৮ ও ৪৩। ৬ জনের মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। হাওড়া ও হুগলিতে মৃতের সংখ্যা যথাক্রমে ১০ এবং ২। 

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ১৭ হাজার ৩৮৬ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৩.৮৫%। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ৭০ হাজার ১৫ জন।

আরও পড়ুন- ফ্রি টিকা নিয়ে মুখ্যমন্ত্রীকে ফোন নবীনের, চিঠি বিজয়নের, সম্মতি Mamata-র



Zee24Ghanta: Health News
2021-06-02 22:05:55
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:পেটের মেদ কমছে না...ব্রেকফাস্টে নয় এগুলিপেটের মেদ কমছে না…ব্রেকফাস্টে নয় এগুলি
Next Post:এশিয়ার লক্ষ লক্ষ শরনার্থী কভিড ১৯ ‘এর টীকা থেকে বঞ্চিতএশিয়ার লক্ষ লক্ষ শরনার্থী কভিড ১৯ ‘এর টীকা থেকে বঞ্চিত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top