• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / হাই প্রোটিন বাড়াতে পারে ওজন – Kolkata24x7

হাই প্রোটিন বাড়াতে পারে ওজন – Kolkata24x7

May 31, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
হাই প্রোটিন বাড়াতে পারে ওজন - Kolkata24x7

প্রোটিন (Protein) একটি পুষ্টিকর উপাদান। রোজকার খাওয়া দাওয়াতে প্রোটিন থাকা আবশ্যিক, কারণ প্রোটিন মানব দেহের জন্য উপকারী। প্রোটিন পেশী শক্তি বাড়ানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা (immunity) বৃদ্ধি করতে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। অনেকেই বিশ্বাস করেন যে তাড়াতাড়ি ওজন কমানোর জন্য হাই প্রোটিন ডায়েট (diet) প্রয়োজন। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম, বীজ, তোফু জাতীয় খাবার ওজন কমানোর সময় কার্বোহাইড্রেট (carbohydrate) বৃদ্ধি প্রতিরোধ করে। কিন্তু এক্ষেত্রে হাই প্রোটিন জাতীয় খাবার সীমিত পরিমাণ খাওয়াটাই শ্রেয়। কারণ বেশি মাত্রায় হাই প্রোটিন (High protien) জাতীয় খাবার খেলে হিতে বিপরীত হতে পারে। বাড়তে পারে ওজন।

দিনে বেশি মাত্রায় প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে ওজন হ্রাসের তুলনায় ওজন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ডিম (eggs) ও মাংস (meat) উৎকৃষ্ট প্রাণিজ প্রোটিন। কিন্তু এতে ক্যালরির মাত্রা বেশি থাকে। তাই বেশি মাত্রায় খেলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে। যাঁদের লক্ষ ওজন কমানো তাদের অবশ্যই প্রাণিজ প্রোটিনের ওপর শুধুমাত্র ভরসা করা উচিত নয়।

প্রত্যেক ব্যক্তির নিজের দেহের ওজন অনুযায়ী ও দৈনন্দিন জীবন যাপন অনুযায়ী প্রোটিনের চাহিদা আলাদা। তাই কেউ যদি দেহের প্রয়োজন আন্দাজে বেশি পরিমাণ প্রোটিন গ্রহণ করে, তবে তার ফলে ওজন বৃদ্ধির পাশাপাশি খারাপ মুড (mood disorder) ও কোষ্ঠকাঠিন্যের (constiparion) মতো শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

হাই প্রোটিন (High protein) জাতীয় খাবারের সঙ্গে যদি বেশি মাত্রায় কার্বোহাইড্রেট শরীরে প্রবেশ করে তবে সেটা ওজন কমানোর বিপক্ষে যেতে পারে। কারণ কার্বোহাইড্রেট এনার্জির (energy) উৎস। তাই বেশি মাত্রায় কার্বোহাইড্রেট ওজন বাড়াতে পারে । বেশ কিছু কার্বোহাইড্রেট চিনি জাতীয় খাবার খাওয়ার প্রবনতা বাড়ায়। সেক্ষেত্রে ওজন বৃদ্ধির সম্ভাবনা থাকে। প্রোটিন শরীরচর্চার সময় (exercise) শক্তি যোগাতে সাহায্য করে। কিন্তু বেশি মাত্রায় হাই প্রোটিন গ্রহণ করলে অনেক সময় শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে।, সেই ক্ষেত্রে ঠিকভাবে শরীরচর্চা করা সম্ভব হয় না। ফাইবার জাতীয় খাবার খাওয়ার ক্ষেত্রেও নজর দেওয়া উচিত। কারণ ফাইবার হজম শক্তি বাড়ায় এবং দেহ থেকে যাবতীয় টক্সিন (toxin) নিঃসরণ করতে সাহায্য করে। যার ফলে দ্রুত ওজন কমে। তাই সেই দিকে নজর দেওয়া প্রয়োজন।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-31 20:48:30
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:আতঙ্ক বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, বাঁকুড়া মেডিক্যাল কলেজে মৃত্যু আক্রান্ত এক রোগীরবাঁকুড়া মেডিক্যাল কলেজে মৃত্যু হল ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত এক রোগীর
Next Post:আপনার দৈনিক জীবন যাপন এই রোগের ঝুঁকি বাড়াচ্ছে কি ? – Kolkata24x7আপনার দৈনিক জীবন যাপন এই রোগের ঝুঁকি বাড়াচ্ছে কি ? - Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top