• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Weight Loss: বাড়িতে থেকে মেদ বেড়েছে? ওজন ঝরিয়ে ফেলুন এই প্রোটিন ডায়েটে…

Weight Loss: বাড়িতে থেকে মেদ বেড়েছে? ওজন ঝরিয়ে ফেলুন এই প্রোটিন ডায়েটে…

May 31, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Weight Loss: বাড়িতে থেকে মেদ বেড়েছে? ওজন ঝরিয়ে ফেলুন এই প্রোটিন ডায়েটে...

হাইলাইটস

  • রোগা হতে গেলে প্রয়োজন হাই-প্রোটিন ডায়েট। এ কথা প্রায় জানেন।
  • ডায়েটিশিয়ানরা বলেন ডায়েটে কার্বহাইড্রেটের পরিমাণ কমিয়ে হাই-প্রোটিন খাবার যোগ (Protein-Rich Foods) করতে বলেন।
  • শুনে অবাক লাগারই কথা যে ওজন কমাতে মাছ–মাংস–ডিম-ভূমিকা গুরুত্বপূর্ণ।

এই সময় ডিজিটাল ডেস্ক: রোগা হতে গেলে প্রয়োজন হাই-প্রোটিন ডায়েট। এ কথা প্রায় জানেন। ডায়েটিশিয়ানরা বলেন ডায়েটে কার্বহাইড্রেটের পরিমাণ কমিয়ে হাই-প্রোটিন খাবার যোগ (Protein-Rich Foods) করতে বলেন।

শুনে অবাক লাগারই কথা যে ওজন কমাতে মাছ–মাংস–ডিম-ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ, এখনও অনেকেই ভাবেন ওজন কমাতে (Weight Loss) নিরামিষের বিকল্প নেই ৷ সে ভাবনা একেবারে বেঠিকও বলা যায় না ৷ কিন্তু যদি অল্প তেলে রান্না করা পর্যাপ্ত শাক–সবজি–ডাল, কম মিষ্টি ফল ও অল্প ব্রাউন রাইস বা ব্রাউন ব্রেড খাওয়া হয়, হাই ক্যালোরি খাবার বাদ যায়, ওজন কমবে । তবে তার সঙ্গে পর্যাপ্ত প্রোটিন না থাকলে তা কতটা স্বাস্থ্যকর হয়, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে ৷ শরীরের অভ্যন্তরীণ কাজ চালাতে প্রোটিনের (Protein) ভূমিকা আছে ৷ সে খিদে কমায়, পেট ভরা রাখে, বাড়ায় শরীরে ক্যালোরি খরচের হার, পেশির গঠন সুদৃঢ় করতেও তার জুড়ি নেই ৷

প্রোটিন (Protein) হজমের সময় মেটাবলিক রেট প্রায় ২০–৩৫ শতাংশ বাড়ে, কার্বোহাইড্রেট বা ফ্যাট হজমের সময় বাড়ে ৫–১৫ শতাংশ৷ গবেষণায় দেখা গিয়েছে যাঁরা প্রোটিনসমৃদ্ধ খাবারে অভ্যস্ত, খাওয়ার পর বহুক্ষণ পর্যন্ত বেশ ভাল পরিমাণে ক্যালোরি খরচ হতে থাকে তাঁদের৷ মেটাবলিক রেট হয়ে যেতে পারে প্রায় দ্বিগুণ ৷

প্রোটিনের (Protein) ভূমিকা কতটা?
শরীরের ভিতরে কাজ চালাতে প্রোটিনের (Protein)ভূমিকা গুরুত্বপূর্ণ৷ খিদে কমায়, পেট ভরা রাখে, বাড়ায় শরীরে ক্যালোরি খরচের হার, পেশির গঠন সুদৃঢ় করতেও তার জুড়ি নেই৷ তার মানে এই নয় যে আমিষ ছাড়া প্রোটিন হয় না৷ উদ্ভিজ্জ প্রোটিনও (Protein) আছে এর মধ্যে ৷ যেমন বিন্স,ডাল, বীজ, বাদাম, রাজমা, ছোলা, দুধ, দই, পনির, ছানা৷ তবে তার মধ্যে অনেকগুলিই স্বয়ংসম্পূর্ণ নয় ৷ ফলে সে সব খেয়ে চাহিদা পূরণ করতে গেলে অনেক কাঠ–খড় পোড়াতে হয় ৷

মেদ ঝরাতে চান? রান্নাঘরের এই আইটেমগুলিকে বিদায় দিন এখনই!

কতটা প্রোটিন (Protein) রাখা দরকার?
ডিআরআই–এর মতে প্রতি কেজি আদর্শ ওজনের জন্য ০.৮ গ্রাম প্রোটিনই যথেষ্ট ৷ বহু বিশেষজ্ঞের মতে, এত টুকু খেলে শরীরে এর অভাব না হলেও বাড়তি উপকার পাওয়ার আশা কম ৷ তাঁদের মতে, প্রতি কিলোগ্রাম ওজনের জন্য ১.৩ গ্রাম প্রোটিন খাওয়া জরুরি ৷ আবার কম বয়সে যদি ওজন ও ফ্যাট কমিয়ে পেশি তৈরি করতে চান, খেতে হবে প্রতি কেজিতে ১.৬ গ্রামের হিসেবে ৷ বিজ্ঞানীরা দেখেছেন যাঁরা ২.৪ গ্রামের হিসেবে প্রোটিন খান, তাঁদের তুলনায় যাঁরা ১.৬ গ্রাম খান, তাঁদের উপকার হয় বেশি৷ মোটামুটি হিসেবে খাবারের মোট ক্যালোরির ২০–৩০ শতাংশ আসা উচিত প্রোটিন থেকে ৷ দিনের প্রতিটি খাবারের সঙ্গেই যেন পর্যাপ্ত প্রোটিন থাকে ৷

Weight loss: বয়স যতই হোক না কেন, এই ৪ উপায়ে মেথি খাবেন; ফ্যাট গলে যাবে মাখনের মতো!

ফুড ডায়েরি বানান
আপনি সচরাচর যে খাবার খেয়ে সুস্থ থাকেন তাতে প্রোটিন ও অন্যান্য উপকারি উপাদান কী মাত্রায় আছে তা দ নিন নির্দিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটে৷ সারা দিনে কত ক্যালোরি খাচ্ছেন সেই হিসেবও এখান থেকে পেয়ে যাবে ন৷ এবার অল্প–বিস্তর রদবদল করলেই দেখবেন পুষ্টি ও ক্যালোরির টার্গেটে পৌছে গিয়েছেন৷ খাবার যাতে সুষম হয়, সে দিকে খেয়াল রাখুন ৷ অর্থাৎ পর্যাপ্ত প্রোটিন খাওয়ার পাশাপাশি উপকারি ফ্যাট ও কার্বোহাইড্রেটও যেন মাপমতো থাকে৷

ডায়েটে রাখতে পারেন উদ্ভিজ্জ প্রোটিন (Protein)
উদ্ভিজ্জ প্রোটিন যেমন, বিন্স, ডাল, মটর–রাজমা–ছোলা, সয়াবিন, বাদাম ও বিভিন্ন বীজে অনেকগুলি অ্যামিনো অ্যাসিড আছে বিভিন্ন মাত্রায়৷ তাদের মাধ্যমে প্রোটিনের চাহিদা পূরণ করতে গেলে খেতে হবে মিলিয়ে–মিশিয়ে৷ যেমন, বিন্স অন টোস্ট, সবজি মেশানো খিচুড়ি, ভাত–ডাল–সবজি ইত্যাদি ৷

Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-05-31 12:44:49
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কেবল করোনা নয় লকডাউনে কমেছে ব্যাকটেরিয়াবাহিত রোগও, বলছে অক্সফোর্ডের গবেষণাকেবল করোনা নয় লকডাউনে কমেছে ব্যাকটেরিয়াবাহিত রোগও, বলছে অক্সফোর্ডের গবেষণা /lockdowns saved millions of lives by reducing bacterial infections: Oxford University-led study
Next Post:মেঘলা দুপুরে স্বাদ বদলের অজুহাতে, আজ বাড়িতে হোক মোরগ পোলাও!মেঘলা দুপুরে স্বাদ বদলের অজুহাতে, আজ বাড়িতে হোক মোরগ পোলাও!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top