• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / বিশ্বের ৭০ শতাংশ লোককে টিকাদান ছাড়া করোনা যাবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বের ৭০ শতাংশ লোককে টিকাদান ছাড়া করোনা যাবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

May 29, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
বিশ্বের ৭০ শতাংশ লোককে টিকাদান ছাড়া করোনা যাবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৭০ শতাংশ লোককে টিকাদানের আগে করোনাভাইরাস শেষ হবে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। সংস্থাটি বলছে, বিশ্বে টিকাদানের হার খুবই মন্থর। এটা বাড়াতে হবে। করোনা নিয়ে এখনই আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই।

গতকাল শুক্রবার বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন ডাব্লিউএইচওর ইউরোপ অঞ্চলের প্রধান হান্স ক্লুগ। হান্স ক্লুগ বলেছেন, ‘ইউরোপের ৩৬.৬ শতাংশ লোককে এখন পর্যন্ত করোনার এক ডোজ টিকাদান শেষ হয়েছে। দুই ডোজ পেয়েছেন ১৭ শতাংশ লোক।’

তিনি বলেছেন, ‘চার সপ্তাহ ধরে বিশ্বে করোনার সংক্রমণ অব্যাহতভাবে কমে এলেও আশঙ্কা দেখা দিয়েছে ভারতীয় ধরন নিয়ে। এটা অনেক বেশি সংক্রামক। ইউরোপের ২৭টি দেশে এ ধরনটি শনাক্ত হয়েছে।’

হান্স ক্লুগ বলেন, ‘করোনার টিকা কার্যকর প্রমাণিত হলেও লোকজনকে সতর্ক থাকতে হবে। দেখা যাচ্ছে অনেকে আত্মতৃপ্তিতে স্বাস্থ্যবিধির কথা ভুলে যাচ্ছেন। আবার অনেক দেশ স্বাস্থ্যবান তরুণদের টিকা দিলেও দরিদ্র দেশগুলো ঝুঁকিতে থাকা প্রবীণদেরও টিকা দিতে পারছে না।’

এন এইচ, ২৯ মে



স্বাস্থ্য | DesheBideshe
2021-05-29 09:48:52
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:রাজ্যে কোভিড আক্রান্ত অনেকটা কমল, বাড়ল সুস্থতার হাররাজ্যে কোভিড আক্রান্ত অনেকটা কমল, বাড়ল সুস্থতার হার। COVID Update: Covid cases drop significantly
Next Post:রেকর্ড বজায় রেখে আজও সর্বনিম্ন দৈনিক আক্রান্ত, কমছে active রোগী / India corona case decline trend maintained today active cases decreasedCorona Update: রেকর্ড বজায় রেখে আজও সর্বনিম্ন  দৈনিক আক্রান্ত, কমছে active রোগী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top