• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / রাজ্যে কোভিড আক্রান্ত অনেকটা কমল, বাড়ল সুস্থতার হার। COVID Update: Covid cases drop significantly

রাজ্যে কোভিড আক্রান্ত অনেকটা কমল, বাড়ল সুস্থতার হার। COVID Update: Covid cases drop significantly

May 28, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
রাজ্যে কোভিড আক্রান্ত অনেকটা কমল, বাড়ল সুস্থতার হার

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে করোনা (COVID-19) সংক্রমণ নেমে গেল ১৩ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। তবে নমুনা পরীক্ষাও কমেছে। গতকাল সংক্রামিতের সংখ্যা ছিল ১৩,০৪৬। মৃতের সংখ্যা গতকাল অনেকদিন পর নেমেছিল দেড়শোর নীচে। তা বজায় থাকল। ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন ১৪৫ জন। ১৯ হাজার ৩৯৬ জন সুস্থ হয়েছেন। 

 

স্বাস্থ্য দফতরের বুলেটিন (Heath Department) অনুযায়ী, ২৪ ঘণ্টায় সংক্রামিত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১৩,০৪৬। সংক্রমণ কমলেও এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ হাজার ১৮৮ জনের নমুনা যাচাই করা হয়েছে। দৈনিক আক্রান্ত কমলেও সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। তা বেড়ে হল ১০.৯৮%। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ১,৮৫৭। ২  হাজার ৫২৫ জন সংক্রামিত উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্য যথাক্রমে ৭৫৩,৫৮৩ ও ৯৫৭।

গত ২৪ ঘণ্টায় কোভিডে মারা গিয়েছেন (COVID Death in West Bengal) ১৪৫ জন। গতকাল সংখ্যাটা ছিল ১৪৮। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে  ৩০ ও ৪৩। ১১ জনের মৃত্যু হয়েছে হাওড়ায়। ১২ জন মারা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। হুগলিতে মৃত্যু হয়েছে ৭ জনের। মুর্শিদাবাদের মৃতের সংখ্যা ৬।   

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ১৯ হাজার ৩৯৬ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯০.৭০%। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ৯ হাজার ৮০৬ জন।

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর দফতর থেকে ২০ মিনিট অপেক্ষা করতে বলা হয়েছিল, তাই দেরি Mamata-র?



Zee24Ghanta: Health News
2021-05-28 22:11:53
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ত্বকের জন্য ভালো নারকেল তেল - Kolkata24x7ত্বকের জন্য ভালো নারকেল তেল – Kolkata24x7
Next Post:বিশ্বের ৭০ শতাংশ লোককে টিকাদান ছাড়া করোনা যাবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থাবিশ্বের ৭০ শতাংশ লোককে টিকাদান ছাড়া করোনা যাবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top