• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / এই লক্ষণে বুঝবেন শরীরে ভিটামিন সি-এর ঘাটতি – Kolkata24x7

এই লক্ষণে বুঝবেন শরীরে ভিটামিন সি-এর ঘাটতি – Kolkata24x7

May 28, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
এই লক্ষণে বুঝবেন শরীরে ভিটামিন সি-এর ঘাটতি - Kolkata24x7

ভিটামিন সি আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান।

বিজ্ঞান বলছে যে মহিলাদের ক্ষেত্রে প্রতিদিন ৭৫ মিলিগ্রাম এবং পুরুষদের ক্ষেত্রে প্রতিদিন ৯০ মিলিগ্রাম ভিটামিন সি (vitamin c) দরকার হয়।

আমাদের শরীর কোন ভাবেই ভিটামিন-সি উৎপন্ন করতে পারে না। তাই প্রতিদিনের ডায়েটে ভিটামিন-সি আপনাকে রাখতেই হবে।

সাধারণভাবে বলা হয় যে যাদের ডায়েটে মশলা যুক্ত এবং তেল যুক্ত খাবার বেশি থাকে কিংবা যাদের কিডনির সমস্যা রয়েছে অথবা ধূমপান মদ্যপান যারা বেশি করেন তাদের ক্ষেত্রে ভিটামিন সির ঘাটতি দেখা যায় শরীরে দ্রুত।

কারুর শরীরে কোনো রকম আঘাত লাগলে যে রক্ত বের হয় তার মাধ্যমে ভিটামিন সি (vitamin c) শরীর থেকে বেরিয়ে যায়।

তবে শরীরের কোলাজেন (collagen) লেভেল বাড়ানোর জন্য ভিটামিন সি থাকা প্রয়োজন। কোলাজেন লেভেল ঠিক থাকলে তা আমাদের ত্বককে সঠিক এবং স্বাস্থ্যোজ্জ্বল রাখে।

এছাড়াও রক্তবাহিকা গুলিকে সঠিক রাখে ভিটামিন সি (vitamin c)।

বেশ কিছু গবেষণায় পাওয়া গিয়েছে যে ভিটামিন সি আমাদের শরীরে কমে গেলে আমাদের ওজন আস্তে আস্তে বাড়তে থাকে।

ভিটামিন-সি আমাদের শরীর থেকে কমে গেলে আমাদের ত্বক শুষ্ক হয়ে পড়ে। এছাড়াও ত্বকের মৃত কোষ আরো বাইরে বেরিয়ে আসে।

ভিটামিন সি-এর ঘাটতির জন্য শরীরে ক্লান্তি এবং মেজাজ খিটখিটে হওয়া সাধারণ লক্ষণ হয়ে দাঁড়ায়।

১৪১ জন ব্যক্তির উপর একটি পরীক্ষা করা হয়েছিল যেখানে দেখা গেছে যে এই সকল ব্যক্তির মধ্যে ভিটামিন সির ঘাটতির জন্য শারীরিক ও মানসিক ক্লান্তিভাব (stress) খুব বেশি প্রকট হয়ে উঠেছে।

তবে শরীরে ভিটামিন সি প্রবেশ করানোর দু’ঘণ্টার মধ্যে তারা আবার সক্রিয় হয়ে উঠেছেন। ভিটামিন সি এর অভাবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও (immunity power) আস্তে আস্তে কমে যেতে থাকে।

এর ফলে দ্রুত মানুষ রোগে ভুগতে থাকে।

ডাক্তাররা বলছেন যে আপনার সুষম ডায়েটে প্রতিদিন ভিটামিন সি (vitamin c) যুক্ত খাবার রাখতে হবে।

এর মধ্যে পাতি লেবু, কমলা লেবু, পালং শাক, আমলকি, কিউই, ব্রকলি রাখতে পারেন।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-28 14:09:50
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:এই ৬টি খারাপ অভ্যাসগুলি ত্যাগ করুন, তরতাজা হয়ে উঠুন সহজেই!এই ৬টি খারাপ অভ্যাসগুলি ত্যাগ করুন, তরতাজা হয়ে উঠুন সহজেই!
Next Post:বাজারে এল দ্বিতীয় ব্যাচের DRDO’s 2DG anti-Covid drug, দাম নির্দিষ্ট করল কেন্দ্রবাজারে এল দ্বিতীয় ব্যাচের DRDO’s 2DG anti-Covid drug, দাম নির্দিষ্ট করল কেন্দ্র

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top