• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / জ্বর সর্দিতে খেতে পারেন এই খাবারগুলো – Kolkata24x7

জ্বর সর্দিতে খেতে পারেন এই খাবারগুলো – Kolkata24x7

May 28, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
জ্বর সর্দিতে খেতে পারেন এই খাবারগুলো - Kolkata24x7

কলকাতা: সর্দি কাশি বা সামান্য জ্বর অনেক সময় আবহাওয়া পরিবর্তন বা অনিয়মের ফলে হয়েই থাকে। এই সময় আমাদের একটু ভাজাভুজি, মশলাদার খাবার খাওয়ার ইচ্ছে হয়, কিন্তু এই সব খাবার খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং হজমের সমস্যাও দেখা দিতে পারে। তাই ঠান্ডা লাগলে বা সামান্য জ্বর সর্দি হলে নিম্নলিখিত খাবার গুলি খেয়ে দেখেতে পারেন। এতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ভিটামিন, প্রোটিন, খনিজ পদার্থের শারীরিক চাহিদাও পরিপূর্ণ হবে।

১. ব্রথ: ব্রথ সবজি বা মাংস দিয়ে বানানো এক বিশেষ ধরনের পানীয়। এই পানীয় অত্যন্ত পুষ্টিকর এবং শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। গরম গরম খেতেও ভালো লাগে।

২. চিকেন স্যুপ: চিকেন স্যুপ স্বাস্থ্যকর খাদ্য। প্রাণিজ প্রোটিন শরীরকে শক্তিশালী করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।

৩. রসুন: বিজ্ঞানসম্মত ভাবে প্রমানিত যে রসুন ফ্লুয়ের সঙ্গে লড়াই করতে সক্ষম। এবং রসুন দ্রুত অসুস্থ হয়ে পড়ার প্রবণতাও কমায়। কাঁচা রসুন সর্দির সময় খেলে সব থেকে বেশি উপকার পাওয়া যায়।

৪. টক দই: টক দই স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এবং প্রোটিন সম্বৃদ্ধ। টকদই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। টক দই খেলে জ্বরের ফলে তৈরী হওয়া দুর্বলতা কমে।

৫. ভিটামিন সি সম্বৃদ্ধ ফল: সর্দি বা ফ্লুর সময় আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। আমরা সকলেই জানি যে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ভিটামিন সি যুক্ত সবজি ও ফল খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারী। স্ট্রবেরি, টমেটো, ব্রকলি, ফুলকপি, লেবু তে সব থেকে বেশি পরিমাণ ভিটামিন সি থাকে।

৬. ডিমের কুসম: ডিম প্রোটিন সম্বৃদ্ধ খাবার এবং ডিম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়াও ডিমে জিঙ্ক ও সেলেনিয়াম যা শরীরের জন্য প্রয়োজনীয়। যদি কারোর কোলেস্টেরল বেশি থাকে তবে, দিন একটার বেশি ডিমের কুসুম খাওয়া উচিত নয়।

ফ্লু বা সর্দি কাশির সমস্যা হলে মদ, প্যাকেটজাত খাবার, প্রসেসড ফুড, সফ্ট ড্রিংকস, এই গুলো খাওয়া থেকে বিরত থাকা উচিত।

বিধিসম্মত সতর্কীকরণ: বর্তমানে করোনা আক্রান্ত হওয়ার প্রধান উপরসর্গ গুলির মধ্যে সর্দি ও জ্বর রয়েছে। তাই জ্বর সর্দি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে করোনা টেস্ট করান। রিপোর্ট নেগেটিভ হলে তবেই উপরোক্ত খাবার গুলি খান।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-28 04:00:00
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:করোনাকালে ইমিউনিটি বাড়ানোর পাশাপাশি স্ট্রেস ও উদ্বেগ কমায় ভিটামিন সিকরোনাকালে ইমিউনিটি বাড়ানোর পাশাপাশি স্ট্রেস ও উদ্বেগ কমায় ভিটামিন সি
Next Post:কেন্দ্র / Centre Expects Speedy India Launch Of Single-Dose Sputnik Light: Reportভারতে খুব দ্রুত লঞ্চ হবে সিঙ্গেল ডোজ Sputnik Light টিকা : কেন্দ্র

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top