• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / করোনাকালে ইমিউনিটি বাড়ানোর পাশাপাশি স্ট্রেস ও উদ্বেগ কমায় ভিটামিন সি

করোনাকালে ইমিউনিটি বাড়ানোর পাশাপাশি স্ট্রেস ও উদ্বেগ কমায় ভিটামিন সি

May 28, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
করোনাকালে ইমিউনিটি বাড়ানোর পাশাপাশি স্ট্রেস ও উদ্বেগ কমায় ভিটামিন সি

ভারতে আছড়ে পড়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রত্যেকদিন করোনা আক্রান্তের সংখ্যা। রোজ প্রায় ২ লক্ষের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন এই মারাত্বক রোগে। আক্রান্ত রোগীদের অক্সিজেনের (Oxygen) অভাবে, হাসপাতাল গুলো বেডের অভাব পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে।এই সময় মাস্ক পড়া, প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, ও রোগ প্রতিরোধ বৃদ্ধি করে এমন খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমরা অনেকেই জানি ভিটামিন সি বা ভিটামিন সি সম্বৃদ্ধ খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।ভিটামিন সি বা অ্যাসকরবিক অ্যাসিড রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন সি (vitamin c) সহজেই জলে গুলে যায় যা বৃদ্ধি করে শরীরে ইমিউনিটি (immunity), প্রতিরোধ করে বিভিন্ন ধরনের সংক্রমন (infection)। ভিটামিন সি খেলে সংক্রমন রোধের পাশাপাশি ক্ষত স্থান সেরে যাওয়া, হাড়ের সুস্বাস্থ্য রক্ষা হয়। শুধুমাত্রই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি নয়, রোজকার ডায়েটে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে স্ট্রেস ও উদ্বেগের সমস্যায়ও কমে। কারন দৈনন্দিন জীবনে কর্মক্ষেত্রের সমস্যা ও বিভিন্ন দায়িত্ব সামলানোর ফলে অনেকের জীবনেই স্ট্রেস (stress) ও উদ্বেগের (anxiety) জন্ম হয়। নিম্নলিখিত খাবার গুলি রোজ খেলে এই সমস্যা গুলো থেকে মুক্তি পাওয়া যায়।

১. কমলা লেবু (Orange): কমলা লেবু ভিটামিন সি সম্বৃদ্ধ। স্ট্রেস হরমোন যা কর্টিসল (cortisol) নামে পরিচিত সেটাকে কম করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কমলা লেবু। এছাড়াও উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে ভিটামিন সি তাদের রক্ত চাপ কমাতে সাহায্য করেন

২. পালং শাক (Spinach): পালং শাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ভিটামিন বি, আয়রন, ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই শাক উদ্বেগ কমাতে সাহায্য করে। পালং শাকে ম্যাগনেসিয়াম থাকে। উচ্চ রক্তচাপ ও ওজন কমাতেও পালং শাক সাহায্য করে।

৩. ব্লু বেরি: ব্লুবেরিতে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে যা স্ট্রেস কমাতে সাহায্য করে। স্ট্রেস চলাকালীন মানব দেহে কোষের যে ড্যামেজ হয় ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সেটা মেরামত করতে সাহায্য করে। এর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৪. অশ্বগন্ধা: অশ্বগন্ধা একটি আয়ুর্বেদিক উপাদান। যা শারীরিক ও মানসিক স্ট্রেস কমাতে সাহায্য করে। অশ্বগন্ধা ঘুমের জন্য সাহায্য করে। আর পর্যাপ্ত ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-28 02:00:52
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ৪গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ৪
Next Post:জ্বর সর্দিতে খেতে পারেন এই খাবারগুলো – Kolkata24x7জ্বর সর্দিতে খেতে পারেন এই খাবারগুলো - Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top