• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Covid sharp fall in last 24 hours

Covid sharp fall in last 24 hours

May 27, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
নমুনা পরীক্ষা কমতেই এক ধাক্কায় নামল দৈনিক আক্রান্তের সংখ্যা, সংক্রমণ হার উর্ধ্বমুখীই

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে করোনা (COVID-19) সংক্রমণ নেমে গেল ১৪ হাজারের নীচে। তবে এখনই আশ্বস্ত হওয়া যাচ্ছে না। কারণ নমুনা পরীক্ষাও এক ধাক্কায় কমে গিয়েছে অনেকটাই। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৬ জন। গতকাল সংক্রামিতের সংখ্যা ছিল ১৬,২২৫। মৃতের সংখ্যা টানা দেড়শোর উপরে থাকছিল। তা সামান্য কমল। কোভিডে প্রাণ হারিয়েছেন ১৪৮ জন। ১৯ হাজার ১২১ জন সুস্থ হয়েছেন। 

 

রাজ্যে বিধিনিষেধ ১৫ জুন পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করে এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,’কোভিড কিছুটা হলেও কমেছে। মানুষ সহযোগিতা করছে। তাই আমরা আর একটু সময় নিচ্ছি।’ বস্তুত বিধিনিষেধ ঘোষণার সময় অর্থাৎ ১৫ মে থেকে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা কমেছে। ওই দিন কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ১৯,৫১১। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যখন বিধিনিষেধ বাড়ানোর ঘোষণা করলেন, সেদিন স্বাস্থ্য দফতরের বুলেটিন (Heath Department) অনুযায়ী, ২৪ ঘণ্টায় সংক্রামিত হয়েছেন ১৩ হাজার ৪৬ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১৬,২২৫।

সংক্রমণ কমলেও এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। নমুনা পরীক্ষা এক ধাক্কায় নেমে গিয়েছে ষাট হাজারের নীচে। সম্ভবত ইয়াস বিপর্যয়ের জেরে পরীক্ষা কমেছে। গত ২৪ ঘণ্টায় ৫৭ হাজার ১৬৫ জনের নমুনা যাচাই করা হয়েছে। দৈনিক আক্রান্ত কমলেও সংক্রমণের হার ঊর্ধ্বমুখীই। তা বেড়ে হল ১০.৯৩%। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ১,৪৮৯। ২  হাজার ৯৭৫ জন সংক্রামিত উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্য যথাক্রমে ১০৪৯, ৫৯৬ ও ১০৯৪।

        
গত ২৪ ঘণ্টায় কোভিডে মারা গিয়েছেন (COVID Death in West Bengal) ১৪৮ জন। গতকাল সংখ্যাটা ছিল ১৫৩। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে  ৩২ ও ৪২। ৯ জনের মৃত্যু হয়েছে হাওড়ায়। ১২ জন মারা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। হুগলিতে মৃত্যু হয়েছে ৭ জনের।   

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ১৯ হাজার ১২১ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯০.০৭%। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ১৭ হাজার ১৫৪ জন।

আরও পড়ুন- এবার চিত্তরঞ্জনে Black Fungus! জেলা হাসপাতাল থেকে রোগীকে রেফার বাঁকুড়া মেডিক্যালে



Zee24Ghanta: Health News
2021-05-27 23:13:40
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ডা নিখিল চন্দ্র দাসএবার চিত্তরঞ্জনে Black Fungus! জেলা হাসপাতাল থেকে রোগীকে রেফার বাঁকুড়া মেডিক্যালে
Next Post:গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ৪গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ৪

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top