• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / এবার চিত্তরঞ্জনে Black Fungus! জেলা হাসপাতাল থেকে রোগীকে রেফার বাঁকুড়া মেডিক্যালে

এবার চিত্তরঞ্জনে Black Fungus! জেলা হাসপাতাল থেকে রোগীকে রেফার বাঁকুড়া মেডিক্যালে

May 27, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ডা নিখিল চন্দ্র দাস

নিজস্ব প্রতিবেদন: বুধবারই দার্জিলিংয়ের প্রধাননগরে এক ব্যক্তির শরীরে ধরা পড়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। এবার আসানসোলের চিত্তরঞ্জনে এক মহিলার চোখে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ হয়েছে বলে আশঙ্কা করছেন চিকিত্সকেরা।

আরও পড়ুন-জুলাইয়ে উচ্চমাধ্যমিক, অগাস্টে মাধ্যমিক পরীক্ষা, ঘোষণা CM Mamata-র

কীভাবে এমন সন্দেহ? চিত্তরঞ্জন রেল হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্ত হয়ে ১৬ মে হাসপাতালে ভর্তি হন ওই মহিলা। আচমকাই গত কয়েকদিন ধরে তাঁর চোখের তলা কালো হতে শুরু করে। চিকিত্সকরদের সন্দেহ হয় ওই মহিলা ব্ল্যাক ফাঙ্গাসে(Black Fungus) আক্রান্ত।

ব্ল্যাক ফাঙ্গাস কিনা নিশ্চিত হতে রেল হাসপাতাল থেকে ওই মহিলাকে পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে। সেখানে একাধিক পরীক্ষা হয় মহিলার। তিন জন চোখের চিকিত্সক ছাড়াও অন্যান্য বিভাগের চিকিত্সকেরাও তাঁকে পরীক্ষা করেন। তাঁদেরও সন্দেহ, মহিলা সম্ভবত ব্ল্যাক ফাঙ্গাসেই আক্রান্ত। এরপরই ওই মহিলাকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে(Bankura Medical Collage) পাঠিয়ে দেওয়া হয়। কারণ সেখান থেকেই একমাত্র নিশ্চিতভাবে বলা যাবে ওই মহিলা আদতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত কিনা।

ডা নিখিল চন্দ্র দাস

আরও পড়ুন-আচমকাই অসুস্থ Anubrata, বোলপুর থেকে আনা হল কলকাতায়

আসানসোল জেলা হাসপাতালের সুপার ডা নিখিল চন্দ্র দাস বলেন, বছর চল্লিশের ওই মহিলার করোনা হয়েছিল। সুগারও আছে। চোখ কালো হয়ে যাওয়ায় ওঁকে এখানকার এমার্জেন্সি নিয়ে আসা হয়। আমাদের এখানে চোখের ডাক্তার ছাড়াও অন্যান্য চিকিত্সকেরা ওঁকে দেখেছেন। ওঁদের সন্দেহ এটা ব্ল্যাক ফাঙ্গাস হতে পারে। তারপরই ওই রোগীকে বাঁকুড়া পাঠানো হয়। ওটাই আমাদের নোডাল মেডিক্যাল কলেজ। তাই সেখানেই পাঠানো হয়েছে। তবে রোগী এখনও পর্যন্ত সুস্থই রয়েছেন।



Zee24Ghanta: Health News
2021-05-27 20:32:31
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:বিয়েতে পরকীয়ার প্রভাব? জানুন জরুরি তথ্য...বিয়েতে পরকীয়ার প্রভাব? জানুন জরুরি তথ্য…
Next Post:Covid sharp fall in last 24 hoursনমুনা পরীক্ষা কমতেই এক ধাক্কায় নামল দৈনিক আক্রান্তের সংখ্যা, সংক্রমণ হার উর্ধ্বমুখীই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top