• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / করোনা রোগীরা ভুলেও এই শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করবেন না, বিপদ বাড়বে

করোনা রোগীরা ভুলেও এই শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করবেন না, বিপদ বাড়বে

May 25, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
করোনা রোগীরা ভুলেও এই শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করবেন না, বিপদ বাড়বে

কলকাতা: করোনাভাইরাসের (Corona Virus) দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ। প্রতিনিয়ত মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। মারণ এই ভাইরাসের প্রভাব সবথেকে বেশি পড়ছে ফুসফুসে (Lungs)। এমন পরিস্থিতিতে সকলেই ফুসফুসকে শক্তিশালী রাখতে শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের উপর জোর দিচ্ছেন। কোভিড -১৯ এড়াতে, ফুসফুসের ক্ষমতা বাড়ানোর জন্য সাধারণ মানুষ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম (Breathing Exercise) করছে। কিছু শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম আছে যেগুলো প্রতিনিয়ত অনুশীলন করলে আপনি উপকৃত হবেন। কিন্তু কিছু ব্যায়াম আছে যেগুলো ফুসফুসের উপর মারাত্মকভাবে প্রভাব ফেলে। করোনায় আক্রান্ত রোগী যদি ওই ব্যায়াম করেন তবে শ্বাসকষ্ট এবং অন্যান্য সমস্যা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই শ্বাস প্রশ্বাস ব্যায়াম(Breathing Exercise) করোনা আক্রান্ত রোগী বা করোনাকে জয় করার পর ভুলেও করা উচিত নয়।

কপালভাতি প্রাণায়াম

কপালভাতি প্রাণায়ামের ফলে শরীরে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়। এই অনুশীলনটি করার মাধ্যমে শরীরের বিষাক্ত পদার্থগুলি বেরিয়ে আসে। এগুলি ছাড়াও বিপাকের হার বেড়ে যায় যার কারণে লিভার এবং কিডনি ভালভাবে কাজ করে। তবে এই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম শরীরের অভ্যন্তরীণ অঙ্গের উপর অতিরিক্ত প্রভাব ফেলে। সুতরাং, যাদের হাঁপানি, হার্ট এবং শ্বাস প্রশ্বাসের রোগ রয়েছে তাদের এটি করা উচিত নয়। করোনা আক্রান্ত হওয়ার পর এই ব্যায়াম করলে শ্বাসকষ্ট হতে পারে। মাথা ঘোরাতে পারে। উচ্চ রক্তচাপ এবং আলসার সমস্যায় থাকলে এই কোপালভাতি প্রাণায়াম এড়ানো উচিত।

তবে দেহে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে তুলতে এবং ফুসফুসকে(Lungs) স্বাস্থ্যকর করে তুলতে নাড়িশোধন প্রাণায়াম ভীষণ উপকারী। মুখের সামনে ডান হাতের আঙুলগুলিকে আনুন, এর পর তর্জনী ও মধ্যমাকে হালকা ভাবে দুই ভুরুর মাঝে রাখুন। বুড়ো আঙুলকে ডান নাকের ছিদ্রে ও অনামিকাকে বাঁ নাকের ছিদ্রে রাখুন। এ বার বুড়ো আঙুলের চাপে নাকের ডান দিকের ছিদ্র বন্ধ করে বাঁ দিকের নাকের ছিদ্র দিয়ে যতটা পারেন শ্বাস নিন। এ বার অনামিকা দিয়ে চেপে ডান দিকের নাকের ছিদ্র বন্ধ করে শ্বাস ছাড়ুন বাঁ নাক দিয়ে। আবার একই ভাবে এক বার বাঁ দিকের নাকের ছিদ্র চেপে ডান দিকের ছিদ্র দিয়ে শ্বাস নিন ও ডান দিক চেপে বাঁ দিক দিয়ে শ্বাস ছাড়ুন। এই পদ্ধতিতে প্রতিটি নাসারন্ধ্রে ১০-১৫ বার করে অভ্যাস করুন।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-25 01:42:10
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে লেবু চায়ে, জানাচ্ছেন চিকিৎসকরারোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে লেবু চায়ে, জানাচ্ছেন চিকিৎসকরা
Next Post:Black Fungus: ব্ল্যাক ফাঙ্গাস ছোঁয়াচে নয়? গুজব নয়, জানুন আসল সত্য…Black Fungus: ব্ল্যাক ফাঙ্গাস ছোঁয়াচে নয়? গুজব নয়, জানুন আসল সত্য...

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top