• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে লেবু চায়ে, জানাচ্ছেন চিকিৎসকরা

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে লেবু চায়ে, জানাচ্ছেন চিকিৎসকরা

May 25, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে লেবু চায়ে, জানাচ্ছেন চিকিৎসকরা

কলকাতা: চা ভালোবাসেনা এমন মানুষ বোধহয় খুব কম রয়েছে। অনেকের কাছে এক কাপ চা ছাড়া সকালটাই যেন অসম্পূর্ণ। সারাদিনের কর্ম ব্যস্ততার জীবনে অনেকটা এনার্জির রসদ হচ্ছে এই পানীয়। তবে জানেন কি রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে মানসিক সমস্যা, সমস্ত কিছুর ওষুধই হচ্ছে এই চা।

চিকিৎসকেরা জানাচ্ছেন, লেবু চা আমাদের শরীরের পক্ষে বেশ উপকারী। লেবুতে থাকা একাধিক উপাদান আমাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। অনেকে নিয়ম মেনে ডায়েট করে থাকে। তাদের ক্ষেত্রেও লেবু চা এক পরম বন্ধু বলে জানিয়েছেন অনেক চিকিৎসক।

১. লেবুতে রয়েছে অনেক পরিমাণে ভিটামিন সি (vitamin C), ভিটামিন বি ৬ (vitamin B6), পটাশিয়াম potassium, এবং ম্যাগনেসিয়াম magnesium জাতীয় উপাদান। এই সমস্ত উপাদানগুলি আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। পাশাপাশি রক্ষা করে অ্যালার্জি (allergies) এবং সংক্রমণ (infection) থেকেও। অন্যদিকে অধিক পরিমাণে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সক্ষম ফ্ল্যাভোনয়েডস (flavonoids) এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলি (antioxidants)। আর এই দুটি উপাদানই অন্তর্ভুক্ত রয়েছে চায়ের পাতায়।

২. প্রায় প্রতিটা মানুষ পিম্পলস, ব্রণর মতো সমস্যায় ভুক্তভোগী। তবে এই সমস্যার সমাধান রয়েছে লেবুতে। অনেক পুষ্টিবিদ জানাচ্ছেন, লেবু চা ত্বকের এই সমস্যাগুলিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম।

৩. ওজনের সমস্যা এখন আর শুধু শারীরিক না থেকে মানসিক রোগে পরিণত হয়েছে। একাধিক মানুষ ওজনের সমস্যার কারণে নানা পথ অবলম্বন করেছে। তবে কোনও ফল মেলেনি। আবার এমন অনেকে রয়েছে, যারা ওজন কমানোর জন্য ছেড়ে দিয়েছে খাওয়া দাওয়া। তবে খাবার না খেলে ওজন কমে না, বরং মানুষ দুর্বল হয়ে পড়ে। ওজন কমানোর জন্য পাতে রাখা যেতে পারে লেবু। তার কারণ লেবু শরীরে খাবার হজমে সহায়তা করে। এর পাশাপাশি এতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামমেটরি (anti-inflammatory) শরীরের মেদ ঝরিয়ে দিয়ে শরীরকে ফিট রাখে।

৪. করোনা মহামারী পরিস্থিতিতে অনেক মানুষ মানসিক অবসাদে ভুগছে। তবে চা থেকে এই সমস্যারও সমাধান মিলতে পারে। চায়ের মধ্যে প্রচুর পরিমাণে থাকে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, দস্তা, তামা এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলি মস্তিষ্কের স্বাস্থ্যকে (brain health) ভালো রাখতে সহায়তা করে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-25 01:05:03
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ১২ জন, সকলেই ডায়াবিটিস রোগীরাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ১২ জন, সকলেই ডায়াবিটিস রোগী
Next Post:করোনা রোগীরা ভুলেও এই শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করবেন না, বিপদ বাড়বেকরোনা রোগীরা ভুলেও এই শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করবেন না, বিপদ বাড়বে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top