• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / পটুয়াখালীতে ১৫ হাজার মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তায়

পটুয়াখালীতে ১৫ হাজার মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তায়

May 24, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীতে করোনা টিকাদান কার্যক্রম বন্ধ হওয়ায় প্রায় পনের হাজার মানুষ দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছেন। টিকার মজুত শেষ হওয়ায় এ কার্যক্রম বন্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাংগীর আলম শিপন।

এদিকে কোন ঘোষণা ছাড়াই টিকা দেয়া বন্ধ করায় অনেকেই টিকাদান বুথে এসে ফিরে যেতে দেখা গেছে। গত ৮ ফেব্রুয়ারি থেকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ৮টি বুথসহ আটটি উপজেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের মোট ৩২টি বুথে করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত টিকা গ্রহণের জন্য সর্বমোট নিবন্ধন করেছে ৫৮,৫৮২ জন। রোববার পর্যন্ত ১ম ডোজ টিকা গ্রহণ করেছেন ৪৫,৫৩৭ জন। অর্থাৎ নিবন্ধনকৃতদের মধ্যে মোট ১৩০৪৫ জন প্রথম ডোজ টিকা নেয়া থেকে বঞ্চিত হয়েছেন। রোববার (২৩ মে) পর্যন্ত ৪৫৫৩৭ জন ১ম ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ২৯২০৮ জন এবং নারী ১৬৩২৯ জন। রবিবার পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন ৩০৮২৪ জন। যার মধ্যে পুরুষ ২০৪৬৩ জন এবং নারী ১০৩৬১ জন। অর্থাৎ প্রথম ডোজ টিকা গ্রহণকারীর মধ্যে মোট ১৪৭১৩ জন আপাতত দ্বিতীয় ডোজ টিকা নিতে পারছেনা।

পটুয়াখালী সিভিল সার্জন মোঃ জাহাংগীর আলম শিপন জানান, পটুয়াখালী জেলায় যে পরিমাণ করোনা টিকা বরাদ্দ পাওয়া গিয়েছিল, তা শেষ হয়েছে। যে কারণে রোববার (২৩ মে) থেকে জেলায় করোনা টিকা দেওয়ার কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে। তবে বরাদ্দ পাওয়া গেলে আবার টিকাদান শুরু করা হবে।



স্বাস্থ্য – Jamuna Television
2021-05-24 14:47:02
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কোভিডকালে লক্ষ্মীলাভ SBI-এর, মুনাফা বাড়ল ৮০ শতাংশকোভিডকালে লক্ষ্মীলাভ SBI-এর, মুনাফা বাড়ল ৮০ শতাংশ
Next Post:Cooking Tips: ভাত তৈরির আগে চাল কেন জলে ভিজিয়ে রাখতে হয়, জানেন…Cooking Tips: ভাত তৈরির আগে চাল কেন জলে ভিজিয়ে রাখতে হয়, জানেন...

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top