• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Corona Update:কমল দৈনিক সংক্রমণ,আশার আলো দেখিয়ে ৪ হাজারের নিচে মৃতের সংখ্যা

Corona Update:কমল দৈনিক সংক্রমণ,আশার আলো দেখিয়ে ৪ হাজারের নিচে মৃতের সংখ্যা

May 23, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Corona Update:কমল দৈনিক সংক্রমণ,আশার আলো দেখিয়ে ৪ হাজারের নিচে মৃতের সংখ্যা

নিজস্ব প্রতিবেদন: চরম সংকটকালে একটু আশার আলো। দেশে পরপর তিনদিন কমল দৈনিক করোনা সংক্রমণ (Corona Infections)। রবিবার প্রকাশিত  স্বাস্থ্য মন্ত্রকের হেলথ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৪০ হাজার ৮৪২ জন। শনিবার সেই সংখ্যাটি ছিল ২ লক্ষ ৫৭ হাজার ২৯৯। ফলে সামান্য হলেও কমেছে সংক্রমণ। একই সঙ্গে নিম্নগামী মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪১ জনের। শনিবার যে সংখ্যাটি ছিল ৪ হাজার ১৯৪ জন। ফলে অনেকদিন পর চার হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ। 

আরও পড়ুন: Zinc এর প্রয়োগেই কি বিপদ? Black Fungus নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৩ লক্ষ ৫৫ হাজার ১০২ জন। দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৫ লক্ষ ৩০ হাজার ১৩২ জন। মোট করোনা মুক্ত হয়েছেন ২ কোটি ৩৪ লক্ষ ২৫ হাজার ৪৬৭ জন। করোনায় এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৯৯ হাজার ২৬৬ জনের। এখনও পর্যন্ত দেশে টিকা নিয়েছেন মোট ১০ কোটি ৫০ লক্ষ ৪ হাজার ১৮৪ জন।

আরও পড়ুন: ভারতে Black fungus-এ আক্রান্তের ৬০ শতাংশই ৩টি রাজ্যের

দৈনিক করোনা পরীক্ষায় ইতিমধ্যেই রেকর্ড তৈরি করেছে ভারত। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ(ICMR)-এর রিপোর্ট অনুযায়ী, ২২ মে দেশে করোনা পরীক্ষা হয়েছে ২১ লক্ষ ২৩ হাজার ৭৮২ জনের।



Zee24Ghanta: Health News
2021-05-23 10:47:30
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কোভিডের এই লক্ষণগুলি অত্যন্ত বিপজ্জনক, সমস্যাগুলি দেখা দিলে এড়িয়ে যাবেন না, হতে পারে বড় বিপদ!কোভিডের এই লক্ষণগুলি অত্যন্ত বিপজ্জনক, সমস্যাগুলি দেখা দিলে এড়িয়ে যাবেন না, হতে পারে বড় বিপদ!
Next Post:করোনার দ্বিতীয় ডোজ নিয়েছেন? ডায়েটে রাখুন এই খাবারগুলি…করোনার দ্বিতীয় ডোজ নিয়েছেন? ডায়েটে রাখুন এই খাবারগুলি...

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top